ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে অগ্নিকাণ্ড যুদ্ধ বন্ধে পাকিস্তানের কাছে নতুন সংশোধিত প্রস্তাব পাঠালো ইরান গ্রীস — একটি সভ্যতার সূতিকাগার জেল থেকে যেভাবে ‘আলোর পথ’ পেলেন অভিনেতা সিদ্দিক স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল: তারেক রহমান বাংলাদেশে এখনো স্ট্যান্ডার্ড ন্যূনতম মজুরি প্রতিষ্ঠিত হয়নি: রুহুল কবির রিজভী ঝিনাইদহে পুলিশের পোশাক ও ইয়াবাসহ ৫ ভুয়া পুলিশ গ্রেপ্তার উগান্ডায় বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি নাগরিকসহ ২৩১ জন বিদেশি আটক মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অগ্নিকাণ্ড; তদন্ত কমিটি গঠনের নির্দেশ যুদ্ধবিরতির সুযোগে মাটির নিচ থেকে অস্ত্র ও মিসাইল তুলছে ইরান

নতুন সংসদের প্রথম দিনেই ১৩৩ অধ্যাদেশ পেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • / 66

ছবি:সংগৃহীত

নবগঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই ১৩৩টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার অধিবেশনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান সংবিধানের ৯৩(২) অনুচ্ছেদ অনুযায়ী এসব অধ্যাদেশ সংসদে পেশ করেন।

অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

আরও পড়ুন  সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা: আইন কী বলে, শাস্তি কি?

জানা গেছে, অতীতে সংসদ না থাকা অবস্থায় রাষ্ট্রের জরুরি প্রয়োজন ও বিভিন্ন সংস্কারের অংশ হিসেবে রাষ্ট্রপতির সম্মতিক্রমে এসব অধ্যাদেশ জারি করা হয়েছিল। সংবিধান অনুযায়ী নতুন সংসদ গঠনের পর প্রথম অধিবেশনেই এসব অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা বাধ্যতামূলক।

সংসদের কার্যসূচি থেকে পাওয়া তথ্য অনুযায়ী আইনমন্ত্রীর উপস্থাপিত অধ্যাদেশগুলোর মধ্যে রয়েছে—বাংলাদেশ ব্যাংক সংশোধন অধ্যাদেশ, জেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ, উপজেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন অধ্যাদেশ, স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন অধ্যাদেশ, বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন সংশোধন অধ্যাদেশ, বিশেষ নিরাপত্তা বাহিনী সংশোধন অধ্যাদেশ, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ সংশোধন অধ্যাদেশ, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী সংশোধন অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ, গ্রামীণ ব্যাংক সংশোধন অধ্যাদেশ, সন্ত্রাসবিরোধী সংশোধন অধ্যাদেশ, সাইবার সুরক্ষা অধ্যাদেশ, সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ, ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ, নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন অধ্যাদেশ, আয়কর সংশোধন অধ্যাদেশ, কাস্টমস সংশোধন অধ্যাদেশ, বাংলাদেশ শ্রম সংশোধন অধ্যাদেশ, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, বাণিজ্যিক আদালত অধ্যাদেশ, বেসামরিক বিমান চলাচল সংশোধন অধ্যাদেশ, বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা অধ্যাদেশ, ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিজমি সুরক্ষা অধ্যাদেশ, বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ, তথ্য অধিকার সংশোধন অধ্যাদেশসহ মোট ১৩৩টি অধ্যাদেশ।

অধ্যাদেশ উপস্থাপনের পাশাপাশি অধিবেশনের প্রথম দিনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন, সভাপতিমণ্ডলী মনোনয়ন এবং শোক প্রস্তাব পেশ করা হয়।

অধিবেশনের শেষদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন সংসদে উপস্থাপন করেন। এছাড়া রাষ্ট্রপতির ভাষণ প্রদানের মাধ্যমে দিনের কার্যসূচি এগিয়ে নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

নতুন সংসদের প্রথম দিনেই ১৩৩ অধ্যাদেশ পেশ

আপডেট সময় ০১:৩৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬