ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘আপনি দয়া করে সাবধান থাকবেন’, তারেক রহমানকে মির্জা আব্বাস স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬ ইরান যুদ্ধের তথ্য ফাঁস, পেন্টাগনে ৫০ জনের পলিগ্রাফ পরীক্ষা ‘মায়ের মূর্ত প্রতীক’ খালেদা জিয়া: ভূমিমন্ত্রী কবর থেকে মরদেহ তুলে অন্যত্র দাফন, শামীমের মরদেহ দাফন হলো তিনবার কিছু রাজনৈতিক দল অরাজকতা পাঁয়তারা চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সিডনিতে শাবনূর-তাসকিনের জমজমাট বারবিকিউ আড্ডা এক্সপ্রেসওয়েতে মরদেহ; মেয়ের বিয়ের টাকা নিয়ে ঢাকায় ফিরছিলেন ইসমাইল রংপুর মেডিকেলে এক মাসে কাটবে আইসিইউ সংকট: ত্রাণমন্ত্রী নৌকা থেকে পড়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবার মৃত্যু

গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম সর্বোচ্চ ২০শতাংশ কমানোর প্রস্তাব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৬:১৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • / 439

ছবি সংগৃহীত

গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম সর্বোচ্চ ২০ শতাংশ কমানোর প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। প্রস্তাব অনুযায়ী, ৫ এমবিপিএস সংযোগের মাসিক খরচ ৫০০ টাকা থেকে কমিয়ে ৪০০ টাকায় নামানো হবে। গত বছরের ডিসেম্বর মাসে প্রস্তাবটি অনুমোদনের জন্য টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো হয়। বর্তমানে এটি অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী বলেন, “গ্রাহক পর্যায়ে ২০ শতাংশ পর্যন্ত দাম কমানো সম্ভব। সরকার থেকে অনুমোদন পেলে এ সংক্রান্ত ব্যবস্থা নেয়া হবে।” তবে এই উদ্যোগকে ইন্টারনেট সেবাদাতাদের জন্য চাপ হিসেবে দেখছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এমদাদুল হক। তিনি বলেন, “এমন উদ্যোগ বাস্তবায়িত হলে সেবাদাতারা আর্থিক চাপে পড়বে এবং মানসম্মত সেবা নিশ্চিত করতে সমস্যা হতে পারে।”
বর্তমানে দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের জন্য নির্ধারিত মূল্য পাঁচ থেকে ২০ এমবিপিএস সংযোগে ৫০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত। এই রেট সাড়ে তিন বছর ধরে কার্যকর রয়েছে।

নিউজটি শেয়ার করুন

গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম সর্বোচ্চ ২০শতাংশ কমানোর প্রস্তাব

আপডেট সময় ০৫:৫৬:১৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫