ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক চুক্তি নিয়ে জামায়েতের সঙ্গে কোনো আলোচনা করেনি অন্তর্বর্তী সরকার: জামায়াত আমীর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • / 236

ছবি সংগৃহীত

বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন অন্তর্বর্তী সরকারের সময় হওয়া বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি নিয়ে জামায়াতে ইসলামীর সাথে কোনো আলোচনা করা হয়নি। শুক্রবার (৬ মার্চ) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান জামায়াত আমির।

ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, বিগত অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন দেশের সঙ্গে সরকার কয়েকটি চুক্তি সম্পাদন করেছে। কিন্তু দুঃখজনকভাবে এ ধরনের কোনো চুক্তি নিয়ে সরকার আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি।

আরও পড়ুন  অন্তর্বর্তী সরকারে এসে অবরুদ্ধ বোধ করছি: ড. আসিফ নজরুল

তিনি আরও লেখেন, আমরা বহুবার দাবি জানিয়েছিলাম যে, সংসদ না থাকার কারণে সরকার বিভিন্ন জাতীয় ইস্যুতে যেভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে, ঠিক সেভাবেই আন্তর্জাতিক চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। কিন্তু তৎকালীন সরকার আমাদের সেই দাবিগুলোকে আমলে নেয়নি। অতএব, এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট এবং এখানে কোনো ধরনের ধোঁয়াশা তৈরি করার সুযোগ নেই।

তবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনার কথা উল্লেখ করেছেন।

সম্প্রতি নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রধান দুটি দলের প্রধানের সঙ্গে নির্বাচনের আগেই কথা বলেছে। এমনকি তারা এতে সম্মতি দিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

আন্তর্জাতিক চুক্তি নিয়ে জামায়েতের সঙ্গে কোনো আলোচনা করেনি অন্তর্বর্তী সরকার: জামায়াত আমীর

আপডেট সময় ০৪:৪৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬

বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন অন্তর্বর্তী সরকারের সময় হওয়া বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি নিয়ে জামায়াতে ইসলামীর সাথে কোনো আলোচনা করা হয়নি। শুক্রবার (৬ মার্চ) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান জামায়াত আমির।

ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, বিগত অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন দেশের সঙ্গে সরকার কয়েকটি চুক্তি সম্পাদন করেছে। কিন্তু দুঃখজনকভাবে এ ধরনের কোনো চুক্তি নিয়ে সরকার আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি।

আরও পড়ুন  শান্তি চুক্তির আলোচনার মাঝেই ইরানি ট্যাঙ্কারে মার্কিন যুদ্ধবিমানের গোলাবর্ষণ