ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

ইরানি হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • / 158

ছবি: সংগৃহীত

ইরানের সাম্প্রতিক হামলায় বাহরাইনে আহত দুই বাংলাদেশি প্রবাসী নাজিমউদ্দিন ও কামরুল ইসলামকে হাসপাতালে দেখতে গিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার।

বুধবার (৪ মার্চ) বাহরাইনের কিং হামাদ হাসপাতালে চিকিৎসাধীন এই দুই প্রবাসীর শারীরিক অবস্থার খোঁজ নিতে সেখানে উপস্থিত হন তিনি। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রদূত সরাসরি রোগীদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার সার্বিক অগ্রগতি পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে রাষ্ট্রদূত হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বর্তমান চিকিৎসা প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি দুই প্রবাসীর দ্রুত আরোগ্য কামনা করেন। রাষ্ট্রদূতের এই সফরের সময় বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ডিফেন্স ফোর্সের ঊর্ধ্বতন কর্মকর্তারাও তার সঙ্গে ছিলেন।

আরও পড়ুন  সৌদিতে ‘হুরুব’ আতঙ্কে বাংলাদেশি প্রবাসীরা, পড়ছেন প্রতারণার ফাঁদে

দূতাবাস সূত্রে আরও জানানো হয়েছে, আহত নাজিমউদ্দিন ও কামরুল ইসলামের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং তাদের যে কোনো প্রয়োজনে দূতাবাস সব ধরনের সহযোগিতা প্রদান করবে। সাম্প্রতিক উত্তপ্ত পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও কল্যাণের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে মানামায় অবস্থিত বাংলাদেশ মিশন।

নিউজটি শেয়ার করুন

ইরানি হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত

আপডেট সময় ০১:৫১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬

ইরানের সাম্প্রতিক হামলায় বাহরাইনে আহত দুই বাংলাদেশি প্রবাসী নাজিমউদ্দিন ও কামরুল ইসলামকে হাসপাতালে দেখতে গিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার।

বুধবার (৪ মার্চ) বাহরাইনের কিং হামাদ হাসপাতালে চিকিৎসাধীন এই দুই প্রবাসীর শারীরিক অবস্থার খোঁজ নিতে সেখানে উপস্থিত হন তিনি। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রদূত সরাসরি রোগীদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার সার্বিক অগ্রগতি পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে রাষ্ট্রদূত হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বর্তমান চিকিৎসা প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি দুই প্রবাসীর দ্রুত আরোগ্য কামনা করেন। রাষ্ট্রদূতের এই সফরের সময় বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ডিফেন্স ফোর্সের ঊর্ধ্বতন কর্মকর্তারাও তার সঙ্গে ছিলেন।

আরও পড়ুন  গাজায় দিনভর ইসরায়েলি হামলায় নিহত ৭২, আহত ১৭৪