ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে

পুলিশ পুনর্গঠনে জাপানের সহায়তা চায় বাংলাদেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • / 190

ছবি সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক, নিরাপত্তা ও বিনিয়োগ ইস্যুতেও আলোচনা

বাংলাদেশে পুলিশ সংস্কার ও পুনর্গঠন প্রক্রিয়ায় জাপানের অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা কাজে লাগাতে আগ্রহ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৩ মার্চ) সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিন-ইচির সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি।

আরও পড়ুন  আসুন, সবাই মিলে মর্যাদার বাংলাদেশ গড়ি: তারেক রহমান

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু এবং অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে। এর মধ্যে মেট্রোরেল নির্মাণ ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্প উল্লেখযোগ্য।

মন্ত্রী আরও বলেন, জাপান পূর্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর ট্রাফিক সেফটি কার্যক্রমে সহায়তা করেছে। ভবিষ্যতে পুলিশ সংস্কার ও পুনর্গঠনের ক্ষেত্রেও জাপান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে কিছু প্রস্তাব দেওয়া হবে বলেও জানান তিনি।

বৈঠকে আইনশৃঙ্খলা ও সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি, পুলিশ পুনর্গঠন, ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত সাইদা শিন-ইচি বলেন, ডিএমপির ট্রাফিক সেফটি প্রকল্পটি গত বছর সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও পুলিশ ও ডিএমপির সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ রয়েছে জাপানের। তিনি বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

চলতি বছর হলি আর্টিজান হামলার দশ বছর পূর্ণ হওয়ার বিষয়টি উল্লেখ করে রাষ্ট্রদূত বাংলাদেশে অবস্থানরত জাপানি নাগরিকদের নিরাপত্তা জোরদারের অনুরোধ জানান। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে অবস্থানরত জাপানি বিনিয়োগকারী, ব্যবসায়ী ও অন্যান্য নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রস্তুত রয়েছে। জাপানের যেকোনো অনুরোধ সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

পুলিশ পুনর্গঠনে জাপানের সহায়তা চায় বাংলাদেশ

আপডেট সময় ০৪:০০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক, নিরাপত্তা ও বিনিয়োগ ইস্যুতেও আলোচনা

বাংলাদেশে পুলিশ সংস্কার ও পুনর্গঠন প্রক্রিয়ায় জাপানের অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা কাজে লাগাতে আগ্রহ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৩ মার্চ) সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিন-ইচির সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি।

আরও পড়ুন  হাওরে ক্ষতিগ্রস্ত ১ লাখ পরিবারকে খাদ্য ও আর্থিক সহায়তা দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী