ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিরোনাম :
পদত্যাগের পর হাসিমুখে পূজামণ্ডপে ইশরাক সৌদি আরবে নিহত নুরুল হকের পরিবার পেলেন ক্ষতিপূরণ বিচ্ছেদের পর নতুন রূপে শেহতাজ রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী নৌপরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান যুক্তরাষ্ট্রের ওপর আস্থা কমছে নেতানিয়াহুর, খুঁজছেন নতুন মিত্র সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার ববি হাজ্জাজের নিজ সন্তানের জন্য হলেও ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, তথ্যের ঘাটতি ছিল

জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • / 218

ছবি সংগৃহীত

দেশের রাজনৈতিক ও সাংবিধানিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘জুলাই জাতীয় সনদ’ এবং ‘গণভোট অধ্যাদেশ’ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার (৩ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম শাহীনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি শেষে এই আদেশ দেন।

আদালতে আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা পৃথক দুটি রিটের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত এই রুল জারি করেন। এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী চৌধুরী রেদোয়ান-ই খোদা রনি এবং অ্যাডভোকেট গাজী মো. মাহবুব আলম এই রিটগুলো দায়ের করেছিলেন। রিটে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বাতিল করার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথকে অবৈধ ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে।

আরও পড়ুন  তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মতপার্থক্য নেই, ভবিষ্যতে গণভোটে সিদ্ধান্ত: আলী রীয়াজ

উল্লেখ্য, এর আগে গত ১৮ ফেব্রুয়ারি অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ জুলাই জাতীয় সনদকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে এর কার্যকারিতা স্থগিত চেয়ে আরেকটি রিট দায়ের করেছিলেন। আজকের এই রুল জারির মাধ্যমে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি এবং গণভোট অধ্যাদেশের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আইনি পর্যালোচনার পথ তৈরি হলো। সরকারের সংশ্লিষ্ট পক্ষগুলোকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

আপডেট সময় ০২:৩৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬

দেশের রাজনৈতিক ও সাংবিধানিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘জুলাই জাতীয় সনদ’ এবং ‘গণভোট অধ্যাদেশ’ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার (৩ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম শাহীনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি শেষে এই আদেশ দেন।

আদালতে আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা পৃথক দুটি রিটের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত এই রুল জারি করেন। এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী চৌধুরী রেদোয়ান-ই খোদা রনি এবং অ্যাডভোকেট গাজী মো. মাহবুব আলম এই রিটগুলো দায়ের করেছিলেন। রিটে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বাতিল করার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথকে অবৈধ ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে।

আরও পড়ুন  সংসদে জুলাই সনদ ইস্যুতে মতভিন্নতা, সিদ্ধান্ত ঝুলে মঙ্গলবারে