ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

দুই গোলে পিছিয়ে থেকেও ইন্টার মিয়ামির অতিমানবিক জয়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • / 151

ছবি: সংগৃহীত

আগের ম্যাচে ৩-০ গোলের বড় হারের ক্ষত, তার ওপর ম্যাচের ২৫ মিনিটের মধ্যেই দুই গোল হজম—অরল্যান্ডো সিটির মাঠে ইন্টার মিয়ামির সামনে আরও একটি বিপর্যয়ের শঙ্কা উঁকি দিচ্ছিল। কিন্তু যেখানে লিওনেল মেসি আছেন, সেখানে সমীকরণ পাল্টে যাওয়া সময়ের ব্যাপার মাত্র। সোমবার ভোরে মেজর লিগ সকারে (MLS) আর্জেন্টাইন খুদে জাদুকরের অবিশ্বাস্য নৈপুণ্যে অরল্যান্ডো সিটিকে ৪-২ গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি।

ঘরের মাঠে অরল্যান্ডো ১৮ ও ২৪ মিনিটে গোল করে মিয়ামিকে কোণঠাসা করে ফেলেছিল। তবে বিরতির পর শুরু হয় মিয়ামির প্রত্যাবর্তনের গল্প। ম্যাচের ৬২ শতাংশ সময় বল নিয়ন্ত্রণে রাখা মিয়ামি একের পর এক আক্রমণে অরল্যান্ডোকে ব্যতিব্যস্ত করে তোলে। গোল শোধের মিশন শুরু করেন তরুণ আর্জেন্টাইন মাতেও সিলভেতি। ৪৯ মিনিটে বক্সের বাইরে থেকে এক দর্শনীয় বাঁকানো শটে ব্যবধান কমান তিনি। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় গোল।

এরপরই শুরু হয় ‘মেসি শো’। ৫৭ মিনিটে বক্সের জটলার বাইরে থেকে বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে জড়িয়ে সমতা ফেরান মেসি। ৮৫ মিনিটে মেসির সহায়তায় গোল করে মিয়ামিকে লিড এনে দেন তেলাস্কো সেগোভিয়া। ম্যাচের শেষ দিকে ৮৮ মিনিটে মেসিকে ফাউল করে লাল কার্ড দেখেন কলিন গাসকি। সেই ফ্রি-কিক থেকেই নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন এলএমটেন। এই জোড়া গোলের মাধ্যমে মেসির ক্যারিয়ার গোল সংখ্যা এখন ৮৯৮টি—৯০০ গোলের মাইলফলক থেকে তিনি মাত্র দুই পা দূরে।

আরও পড়ুন  ফিট থাকতে বার্সেলোনায় ফেরার ইচ্ছা প্রকাশ মেসির!

মিয়ামির জন্য এই জয়টি ঐতিহাসিক, কারণ অরল্যান্ডোর মাঠে ১০ বার চেষ্টা করার পর এটিই তাদের প্রথম জয়। ম্যাচ শেষে কোচ হাভিয়ের মাসচেরানো তার প্রিয় শিষ্য ও বন্ধুর প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেন, “মেসি সর্বকালের সেরা এবং একজন সত্যিকারের নেতা। সে যখন আক্রমণে ওঠে, তখন অন্যদের চেয়ে বেশি সুযোগ তৈরি করে। আজ তার অনুপ্রেরণাতেই আমরা ম্যাচটি ঘুরিয়ে দিতে পেরেছি।”

নিউজটি শেয়ার করুন

দুই গোলে পিছিয়ে থেকেও ইন্টার মিয়ামির অতিমানবিক জয়

আপডেট সময় ০৩:১৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬

আগের ম্যাচে ৩-০ গোলের বড় হারের ক্ষত, তার ওপর ম্যাচের ২৫ মিনিটের মধ্যেই দুই গোল হজম—অরল্যান্ডো সিটির মাঠে ইন্টার মিয়ামির সামনে আরও একটি বিপর্যয়ের শঙ্কা উঁকি দিচ্ছিল। কিন্তু যেখানে লিওনেল মেসি আছেন, সেখানে সমীকরণ পাল্টে যাওয়া সময়ের ব্যাপার মাত্র। সোমবার ভোরে মেজর লিগ সকারে (MLS) আর্জেন্টাইন খুদে জাদুকরের অবিশ্বাস্য নৈপুণ্যে অরল্যান্ডো সিটিকে ৪-২ গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি।

ঘরের মাঠে অরল্যান্ডো ১৮ ও ২৪ মিনিটে গোল করে মিয়ামিকে কোণঠাসা করে ফেলেছিল। তবে বিরতির পর শুরু হয় মিয়ামির প্রত্যাবর্তনের গল্প। ম্যাচের ৬২ শতাংশ সময় বল নিয়ন্ত্রণে রাখা মিয়ামি একের পর এক আক্রমণে অরল্যান্ডোকে ব্যতিব্যস্ত করে তোলে। গোল শোধের মিশন শুরু করেন তরুণ আর্জেন্টাইন মাতেও সিলভেতি। ৪৯ মিনিটে বক্সের বাইরে থেকে এক দর্শনীয় বাঁকানো শটে ব্যবধান কমান তিনি। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় গোল।

এরপরই শুরু হয় ‘মেসি শো’। ৫৭ মিনিটে বক্সের জটলার বাইরে থেকে বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে জড়িয়ে সমতা ফেরান মেসি। ৮৫ মিনিটে মেসির সহায়তায় গোল করে মিয়ামিকে লিড এনে দেন তেলাস্কো সেগোভিয়া। ম্যাচের শেষ দিকে ৮৮ মিনিটে মেসিকে ফাউল করে লাল কার্ড দেখেন কলিন গাসকি। সেই ফ্রি-কিক থেকেই নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন এলএমটেন। এই জোড়া গোলের মাধ্যমে মেসির ক্যারিয়ার গোল সংখ্যা এখন ৮৯৮টি—৯০০ গোলের মাইলফলক থেকে তিনি মাত্র দুই পা দূরে।

আরও পড়ুন  মেসি-সুয়ারেজের নতুন ক্লাব ‘ডিপার্টিভো এলএসএম-এর যাত্রা শুরু