ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ

অবৈধ পথে ভারত পাড়ি দেওয়া সাবেক এমপির মৃত্যু, দেশে ফিরলো মরদেহ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • / 191

ছবি: সংগৃহীত

অবৈধ পথে ভারতে গিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের মরদেহ দেশে ফিরেছে।

রোববার (১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে তার মরদেহ বাংলাদেশে আনা হয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন জানান, ট্রাভেল পারমিটের মাধ্যমে কলকাতায় মৃত বাংলাদেশের সাবেক একজন এমপির মরদেহ বেনাপোল দিয়ে দেশে ফিরেছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ তার আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন  নিখোঁজের ১২ ঘণ্টা পর কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার

২০২৪ সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একাধিক মামলার আসামি জোয়াহেরুল ইসলাম অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নেন। সূত্র জানায়, গত সপ্তাহে তিনি অসুস্থ হয়ে পড়লে কলকাতার দমদম এলাকার ফিনিক্স মেডিক্যাল সেন্টারে তাকে ভর্তি করা হয়। সেখানে এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গত শুক্রবার রাত ১০টার দিকে তিনি মারা যান। চিকিৎসকদের ভাষ্যমতে, মাল্টি অর্গান ফেইলিওর বা শরীরের একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে।

মৃত্যুর সময় হাসপাতালে জোয়াহেরুল ইসলামের স্ত্রী ও মেয়ে উপস্থিত ছিলেন। তার স্ত্রী আগে থেকেই মেডিক্যাল ভিসায় কলকাতায় অবস্থান করছিলেন। পরে জোয়াহেরুলের অসুস্থতার খবর পেয়ে তার মেয়ে জাকিয়া ইসলামও কলকাতায় যান।

জোয়াহেরুল ইসলাম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মূলধারার রাজনীতিতে আসার আগে তিনি টাঙ্গাইলের করটিয়া সরকারি সা’দত কলেজ ছাত্র সংসদের দুইবার ভিপি নির্বাচিত হন। পাঁচ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

অবৈধ পথে ভারত পাড়ি দেওয়া সাবেক এমপির মৃত্যু, দেশে ফিরলো মরদেহ

আপডেট সময় ১২:৫৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬

অবৈধ পথে ভারতে গিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের মরদেহ দেশে ফিরেছে।

রোববার (১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে তার মরদেহ বাংলাদেশে আনা হয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন জানান, ট্রাভেল পারমিটের মাধ্যমে কলকাতায় মৃত বাংলাদেশের সাবেক একজন এমপির মরদেহ বেনাপোল দিয়ে দেশে ফিরেছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ তার আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন  ভারতের উত্তর প্রদেশে বিয়ের গাড়ি দুর্ঘটনা, বরসহ নিহত একই পরিবারের ৮ জন