ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা

নতুন মন্ত্রিসভায় নারী প্রতিনিধি তিনজন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০২:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 201

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন মন্ত্রিসভায় নারী প্রতিনিধিত্ব উল্লেখযোগ্যভাবে কমেছে। এবার মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মাত্র তিনজন নারী। এর আগে দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভায় নারী সদস্য ছিলেন আটজন, যা ছিল সর্বোচ্চ।

মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসন থেকে নির্বাচিত আফরোজা খানম রিতা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন। তিনি প্রয়াত শিল্পপতি ও সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর মেয়ে।

আরও পড়ুন  নেতৃত্ব দিয়েছিলেন ছাত্রদলে, তাঁরা এখন মন্ত্রিসভায়

ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তিনি মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী কেএম ওবায়দুর রহমানের কন্যা।

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের এমপি ফারজানা শারমিন পুতুল মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। তিনি সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের মেয়ে।

তিনজনই এবার প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার বিকেলে রাজধানীর জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান মোহাম্মদ সাহাবুদ্দিন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারম্যান তারেক রহমান নতুন মুখের সমন্বয়ে মন্ত্রিসভা সাজিয়েছেন।

প্রধানমন্ত্রীসহ নতুন সরকারের সদস্যসংখ্যা ৫০ জন। এর মধ্যে ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।

সবচেয়ে আলোচিত নিয়োগ এসেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। দলীয় রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত না থেকেও এবং সংসদ সদস্য না হয়েও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন খলিলুর রহমান। শপথের আগ পর্যন্ত তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নতুন মন্ত্রিসভায় নারী প্রতিনিধিত্ব কমে যাওয়া নিয়ে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

নতুন মন্ত্রিসভায় নারী প্রতিনিধি তিনজন

আপডেট সময় ১২:০২:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন মন্ত্রিসভায় নারী প্রতিনিধিত্ব উল্লেখযোগ্যভাবে কমেছে। এবার মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মাত্র তিনজন নারী। এর আগে দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভায় নারী সদস্য ছিলেন আটজন, যা ছিল সর্বোচ্চ।

মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসন থেকে নির্বাচিত আফরোজা খানম রিতা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন। তিনি প্রয়াত শিল্পপতি ও সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর মেয়ে।

আরও পড়ুন  নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব