ঢাকা ১০:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সংবিধান সংস্কার পরিষদে আজ শপথ নেবে না বিএনপির এমপিরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 347

ছবি: সংগৃহীত

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আজ শপথ নিচ্ছেন না বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। মঙ্গলবার জাতীয় সংসদে শপথ গ্রহণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে এ সিদ্ধান্তের কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, সংবিধানে এ বিষয়ে সুস্পষ্ট বিধান না থাকায় বিএনপির সংসদ সদস্যরা আজ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না। তার ভাষ্য, ‘আমরা গণপরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হইনি।’

আরও পড়ুন  গাজায় গণহত্যার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ: আজ মাঠে নামছে নেতাকর্মীরা

গণভোটে ‘হ্যাঁ’ ভোটে জয়ী হওয়ার পর জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা রয়েছে। সেই প্রক্রিয়ায় নির্বাচিত প্রতিনিধিদের প্রথমে সংসদ সদস্য এবং পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে পৃথকভাবে শপথ নেওয়ার প্রস্তুতি নেয় জাতীয় সংসদ সচিবালয়।

জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নির্বাচিত সদস্যরা দুটি শপথই নেবেন। তবে বিএনপির সিদ্ধান্তের ফলে সংবিধান সংস্কার কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এর আগে সকাল সাড়ে ১০টার পর জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে নবনির্বাচিত বিএনপি সংসদ সদস্যদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। এরপর অন্য দলগুলোর নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের কার্যক্রম শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

সংবিধান সংস্কার পরিষদে আজ শপথ নেবে না বিএনপির এমপিরা

আপডেট সময় ০১:৫৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আজ শপথ নিচ্ছেন না বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। মঙ্গলবার জাতীয় সংসদে শপথ গ্রহণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে এ সিদ্ধান্তের কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, সংবিধানে এ বিষয়ে সুস্পষ্ট বিধান না থাকায় বিএনপির সংসদ সদস্যরা আজ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না। তার ভাষ্য, ‘আমরা গণপরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হইনি।’

আরও পড়ুন  তারুণ্যের মহাসমাবেশে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে কঠোর বার্তা বিএনপির