ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

ছায়া মন্ত্রিসভা ঘোষণাকে ইতিবাচক বলল বিএনপি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 273

ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদে বিরোধী দলের পক্ষ থেকে ছায়া মন্ত্রিসভা গঠনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার রাজধানীর গুলশান কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, শক্তিশালী গণতন্ত্রে কার্যকর বিরোধী দলের ভূমিকা গুরুত্বপূর্ণ। সে বিবেচনায় ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে তারা স্বাগত জানান।

তিনি বলেন, জাতীয় সংসদ সদস্য ও রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে সাংবিধানিক দায়িত্ব রয়েছে নির্বাচন কমিশনের। স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের শপথ পাঠ করাতে পারেন। সে অনুযায়ী আগামীকাল নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন  মির্জা আব্বাসকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

তবে সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সংবিধানে এ ধরনের পরিষদের শপথ পাঠ করানোর এখতিয়ার কার, তা স্পষ্ট নয়। প্রয়োজন হলে সংবিধান সংশোধনের মাধ্যমে বিষয়টি নির্ধারণ করতে হবে।

দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে। নতুন সরকারকে এসব খাত পুনর্গঠনে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় জোট ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান দলটির নেতা মোহাম্মদ শিশির মনির।

একই বিষয়ে জাতীয় নাগরিক পার্টির নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং জামায়াত নেতা মীর আহমাদ বিন কাসেমও পৃথক পোস্টে ছায়া মন্ত্রিসভা গঠনের কথা উল্লেখ করেন।

বিরোধী জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিক কাঠামো ও সদস্যদের নাম শিগগিরই জানানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ছায়া মন্ত্রিসভা ঘোষণাকে ইতিবাচক বলল বিএনপি

আপডেট সময় ০৭:২০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬

আগামী জাতীয় সংসদে বিরোধী দলের পক্ষ থেকে ছায়া মন্ত্রিসভা গঠনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার রাজধানীর গুলশান কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, শক্তিশালী গণতন্ত্রে কার্যকর বিরোধী দলের ভূমিকা গুরুত্বপূর্ণ। সে বিবেচনায় ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে তারা স্বাগত জানান।

তিনি বলেন, জাতীয় সংসদ সদস্য ও রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে সাংবিধানিক দায়িত্ব রয়েছে নির্বাচন কমিশনের। স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের শপথ পাঠ করাতে পারেন। সে অনুযায়ী আগামীকাল নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন  বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে: তারেক রহমান