ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের

কুমিল্লায় মেঘনা এক্সপ্রেসের ইঞ্জিনের ধাক্কায় ট্রেনের বগি লাইনচ্যুত, আহত ৫

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 3327

ছবি: সংগৃহীত

কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনে আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের বগির সঙ্গে ইঞ্জিনের ধাক্কায় এক রেলকর্মীসহ পাঁচ জন আহত হয়েছেন। এ সময় দাড়িয়ে থাকা ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে চট্টগ্রাম-চাঁদপুর পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী ওই ট্রেনটিতে এ দুর্ঘটনা ঘটে। লাকসাম রেলওয়ে জংশন স্টেশন মাস্টার ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রাম থেকে আসা চাঁদপুরগামী ট্রেনটি রাত পৌনে ৮টায় লাকসাম রেলওয়ে জংশনের ৫ নম্বর লাইনে প্রবেশ করে। পরে ট্রেনটি চাঁদপুর যাওয়ার জন্য ইঞ্জিন সংযোগের চেষ্টা চলছিল। এ সময় ট্রেনের বগি ও ইঞ্জিনের মধ্যে সজোরে ধাক্কা লাগে। আর তাতে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রাম-চাঁদপুর লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এ সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য মামুনসহ পাঁচ যাত্রী আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন  গজারিয়া নদীতে জাটকা রক্ষা অভিযানে জেলেদের হামলা, আহত কোস্টগার্ড সদস্য

লাকসাম জংশনের ট্রেন এক্সামিনার এস এম আক্তার হোসেন বলেন, রেক সংযুক্তির সময় ইঞ্জিনটি নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উদ্ধারকারী রিলিফ ট্রেন লাকসাম লোকশেডে প্রস্তুত থাকলেও ইঞ্জিন সংকটের কারণে তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ শুরু করা যায়নি। আখাউড়া লোকোশেড থেকে একটি বিকল্প ইঞ্জিন আনা হচ্ছে। সেটি পৌঁছালে উদ্ধার কার্যক্রম শুরু হবে।

তবে লাকসাম জংশনে দুটি মেইন লাইন সচল থাকায় ট্রেন চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

কুমিল্লায় মেঘনা এক্সপ্রেসের ইঞ্জিনের ধাক্কায় ট্রেনের বগি লাইনচ্যুত, আহত ৫

আপডেট সময় ১১:৪৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনে আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের বগির সঙ্গে ইঞ্জিনের ধাক্কায় এক রেলকর্মীসহ পাঁচ জন আহত হয়েছেন। এ সময় দাড়িয়ে থাকা ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে চট্টগ্রাম-চাঁদপুর পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী ওই ট্রেনটিতে এ দুর্ঘটনা ঘটে। লাকসাম রেলওয়ে জংশন স্টেশন মাস্টার ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রাম থেকে আসা চাঁদপুরগামী ট্রেনটি রাত পৌনে ৮টায় লাকসাম রেলওয়ে জংশনের ৫ নম্বর লাইনে প্রবেশ করে। পরে ট্রেনটি চাঁদপুর যাওয়ার জন্য ইঞ্জিন সংযোগের চেষ্টা চলছিল। এ সময় ট্রেনের বগি ও ইঞ্জিনের মধ্যে সজোরে ধাক্কা লাগে। আর তাতে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রাম-চাঁদপুর লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এ সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য মামুনসহ পাঁচ যাত্রী আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন  শেরপুরে বরযাত্রীবাহী মাইক্রোবাসের চাপায় ২ মাদ্রাসা ছাত্র নিহত, আহত আরও একজন