ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

ফরিদপুরে দুই কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 2872

ছবি: সংগৃহীত

ফরিদপুর-১ ও ফরিদপুর-৩ সংসদীয় আসনের সদর উপজেলা ও মধুখালী উপজেলার দুটি কেন্দ্র থেকে দুজন প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার দিবাগত মধ্যরাতে তাদের প্রত্যাহার করে রাতেই নতুন দুই কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। ভোট কেন্দ্রে বেআইনিভাবে বহিরাগতদের অনুপ্রবেশের অভিযোগে তাদের প্রত্যাহার করেন ফরিদপুরের রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান মোল্লা।

প্রত্যাহারকৃত কর্মকর্তারা হলেন, ফরিদপুর-৩ (সদর উপজেলা) আসনের শহরের হিতৈষী উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আল আমিন ও ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসনের গাজনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আশাপুর সিনিয়র দাখিল মাদ্রাসা কেন্দ্রের জাহিদুল ইসলাম। আল আমিন অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার এবং জাহিদুল ইসলাম মধুখালী সরকারি আইনউদ্দীন কলেজের প্রভাষক হিসেবে কর্মরত আছেন।

আরও পড়ুন  ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তারা হলেন, হিতৈষী উচ্চবিদ্যালয়ে, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের প্রভাষক সোহানুর রহমান ও আশাপুর সিনিয়র দাখিল মাদ্রাসায় মধুখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস।

এ তথ্য নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস বলেন, আশাপুর কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা জাহিদুল ইসলাম জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. ইলিয়াস মোল্লার সাথে কেন্দ্রের একটি কক্ষে দেখা করেন। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে কেন্দ্রের সামনে অবস্থান নিলে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। অন্যদিকে, হিতৈষী স্কুল কেন্দ্রে রাতের আঁধারে প্রিজাইডিং অফিসারের সঙ্গে গোপন বৈঠক করেন জেলা জামায়াতের শুরা সদস্য প্রফেসর বিল্লাল। এ নিয়ে হট্টগোল হলে তাকে অব্যাহতি দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে দুই কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

আপডেট সময় ১০:৫৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

ফরিদপুর-১ ও ফরিদপুর-৩ সংসদীয় আসনের সদর উপজেলা ও মধুখালী উপজেলার দুটি কেন্দ্র থেকে দুজন প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার দিবাগত মধ্যরাতে তাদের প্রত্যাহার করে রাতেই নতুন দুই কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। ভোট কেন্দ্রে বেআইনিভাবে বহিরাগতদের অনুপ্রবেশের অভিযোগে তাদের প্রত্যাহার করেন ফরিদপুরের রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান মোল্লা।

প্রত্যাহারকৃত কর্মকর্তারা হলেন, ফরিদপুর-৩ (সদর উপজেলা) আসনের শহরের হিতৈষী উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আল আমিন ও ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসনের গাজনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আশাপুর সিনিয়র দাখিল মাদ্রাসা কেন্দ্রের জাহিদুল ইসলাম। আল আমিন অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার এবং জাহিদুল ইসলাম মধুখালী সরকারি আইনউদ্দীন কলেজের প্রভাষক হিসেবে কর্মরত আছেন।

আরও পড়ুন  ফরিদপুরে মাদক ও জুয়ার আসরে অভিযান, আহত ৩ ডিবি পুলিশ 