ঢাকা ১২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

ভোট উপলক্ষে যান চলাচলে বিধিনিষেধ: ২৪ ঘণ্টা যা বন্ধ থাকবে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৩:২৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 2662

ছবি; সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারা দেশে যানবাহন চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

১২ ফেব্রুয়ারি ২৪ ঘণ্টা যা বন্ধ থাকবে:
সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী, ভোটের দিন অর্থাৎ ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত নিম্নোক্ত

আরও পড়ুন  কাল থেকে প্রচারণায় নামবেন প্রার্থীরা, আজ পাচ্ছেন প্রতীক বরাদ্দ

যানবাহনগুলো চলাচল করতে পারবে না:
>>ট্যাক্সি ক্যাব
>>পিকআপ
>>মাইক্রোবাস
>>ট্রাক

মোটরসাইকেলের ওপর ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা:
নির্বাচন উপলক্ষে সবচেয়ে দীর্ঘ নিষেধাজ্ঞা থাকছে মোটরসাইকেলের ওপর। ১০ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত (টানা ৩ দিন বা ৭২ ঘণ্টা) সারা দেশে মোটরবাইক চালানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

যেসব ক্ষেত্রে শিথিলতা থাকবে:
জরুরি পরিষেবা ও বিশেষ প্রয়োজনে কিছু যানবাহন এই বিধিনিষেধের আওতামুক্ত থাকবে:
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী ও প্রশাসনের গাড়ি।

অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক ও সংবাদপত্রের গাড়ি।
অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস এবং চিকিৎসা ও ওষুধ সংশ্লিষ্ট যানবাহন।

বিমানবন্দরগামী যাত্রী (পাসপোর্ট ও টিকিট প্রদর্শন সাপেক্ষে)।

দূরপাল্লার বাস ও বিটিআরসির লাইসেন্সপ্রাপ্ত টেলিকম সেবার গাড়ি।

নির্বাচন কমিশনের স্টিকারযুক্ত সাংবাদিক ও কর্মকর্তাদের যানবাহন।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, রিটার্নিং কর্মকর্তার অনুমতি ও স্টিকার প্রদর্শন সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টরা একটি করে ছোট গাড়ি (কার, জিপ বা মাইক্রোবাস) ব্যবহার করতে পারবেন। পরিস্থিতি বিবেচনায় জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনাররা এই নিয়ম শিথিল বা আরও কঠোর করার ক্ষমতা রাখবেন।

নিউজটি শেয়ার করুন

ভোট উপলক্ষে যান চলাচলে বিধিনিষেধ: ২৪ ঘণ্টা যা বন্ধ থাকবে

আপডেট সময় ১২:১৩:২৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারা দেশে যানবাহন চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

১২ ফেব্রুয়ারি ২৪ ঘণ্টা যা বন্ধ থাকবে:
সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী, ভোটের দিন অর্থাৎ ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত নিম্নোক্ত

আরও পড়ুন  দুপুর পর্যন্ত ভোটে যথেষ্ট উৎসাহ দেখছি: ইইউ পর্যবেক্ষণ মিশন প্রধান