ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী

ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক কোহলির দল কিনতে আগ্রহী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 2299

ছবি; সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেডের অন্যতম কর্ণধার আবরাম গ্লেজার এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বিনিয়োগ করতে আগ্রহী। বর্তমানে আরসিবি (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু) এবং রাজস্থান রয়্যালসের মালিকানা হস্তান্তরের কাজ চলছে, আর এই দুটি দলের জন্যই গ্লেজার দরপ্রস্তাব জমা দিয়েছেন। তবে আইপিএলের নীতি অনুযায়ী, তিনি সর্বোচ্চ একটি দলেরই মালিকানা লাভ করতে পারবেন।

স্পোর্টস বিজনেস প্রকাশনা ‘দ্য স্ট্যাট অব প্লে’-এর তথ্য অনুযায়ী, আরসিবি কেনার জন্যে আবরাম গ্লেজার। তার মালিকানাধীন ল্যান্সার ক্যাপিটাল এই ফ্র্যাঞ্চাইজিটির জন্য প্রায় ১৮০ কোটি মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ হাজার কোটি টাকার বেশি) একটি বড় অংকের প্রস্তাব দিয়েছে, যা এখন পর্যন্ত পাওয়া সর্বোচ্চ দর।

বেঙ্গালুরু কেনার জন্য মোট ৯টি প্রাথমিক প্রস্তাব জমা পড়েছে। তবে এই দরদামগুলো এখনই চূড়ান্ত নয়। সংশ্লিষ্ট সূত্র মতে, এই আবেদনকারীদের মধ্য থেকে যাচাই-বাছাই করে একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে। পরবর্তী ধাপে কেবল সেই তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোকেই চূড়ান্ত বা বাধ্যতামূলক প্রস্তাব দেওয়ার সুযোগ দেওয়া হবে।

আরও পড়ুন  সাকিবকে জাতীয় দলে বিবেচনা, শর্তসাপেক্ষে সিদ্ধান্ত নিবে বিসিবি

রাজস্থান রয়্যালস বিক্রির বিষয়টি ইতিমধ্যেই পরের ধাপে পৌঁছে গেছে। ধারণা করা হচ্ছে, আগামী মার্চের প্রথম সপ্তাহেই দলটির মালিকানা হস্তান্তরের বিষয়ে চূড়ান্ত আলোচনা শুরু হবে। নিউ অরলিন্স-ভিত্তিক আবরাম গ্লেজারের মালিকানাধীন ‘ল্যান্সার ক্যাপিটাল’ রাজস্থান কেনার লড়াইয়ে শক্ত অবস্থানে রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের আইএল টি২০ (ILT20) টুর্নামেন্টের দল ডেজার্ট ভাইপার্স বর্তমানে এই ল্যান্সার ক্যাপিটালের মালিকানাধীন। গ্লেজার পরিবারের জন্য আইপিএলে প্রবেশের চেষ্টা এটাই প্রথম নয়। এর আগে ২০২১ সালে যখন লক্ষ্ণৌ এবং গুজরাট ফ্র্যাঞ্চাইজি দুটি বাজারে আসে, তখনও তারা কেনার চেষ্টা চালিয়েছিল, যদিও সে যাত্রায় তারা সফল হতে পারেনি।

গ্লেজার পরিবারের বর্তমান ক্রীড়া সাম্রাজ্যের মূলে রয়েছে বিশ্বখ্যাত ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং এনএফএল দল টাম্পা বে বুকানিয়ার্স। তবে ইউনাইটেডের ওপর তাদের আগের একচ্ছত্র আধিপত্য আর নেই। ২০২৪ সালে মার্কিন ব্যবসায়ী জিম র‍্যাটক্লিফের কাছে ক্লাবের ২৬.২ শতাংশ শেয়ার বিক্রি করা হয়। বর্তমানে গ্লেজাররা মালিকানায় থাকলেও ক্লাবের দৈনন্দিন সব কর্মকাণ্ড ও ফুটবলীয় সিদ্ধান্তগুলো নিয়ন্ত্রণ করেন মূলত র‍্যাটক্লিফই।

টুর্নামেন্টের প্রথম আসর থেকে অংশ নিলেও শিরোপা জিততে ২০২৫ সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে আরসিবিকে। শিরোপা জয়ের এই মুহূর্তেই ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, আরসিবির নীতি-নির্ধারকরা এখন দল বিক্রির বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছেন।

ডিয়াজিও-র নীতিনির্ধারকরা সিদ্ধান্ত নিয়েছেন যে, শিরোপা জয়ের পর যখন দলের ব্র্যান্ড ভ্যালু সর্বোচ্চ পর্যায়ে আছে, তখনই এটি বিক্রির প্রস্তাব বিবেচনা করা বুদ্ধিমানের কাজ হবে। আইপিএলের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি হিসেবে আরসিবির জন্য বড় অংকের বিনিয়োগকারী পাওয়া যাবে বলেই তাদের প্রত্যাশা।

আরসিবির সাফল্যের মুকুটে যুক্ত হলো নতুন পালক ডব্লিউপিএল ২০২৬ জিতে এখন তারা ছেলে ও মেয়ে উভয় ক্রিকেটেরই বর্তমান চ্যাম্পিয়ন। শিরোপার এই ডাবল ধামাকার মাঝেই দলটির মালিকানা পরিবর্তনের সম্ভাবনা নিয়ে জল্পনা চলছে, যদিও চূড়ান্ত কিছু এখনও অস্পষ্ট। সবকিছুর মাঝেই ভক্তদের নজর এখন ২৬ মার্চের দিকে, যখন শুরু হবে আইপিএলের মাঠের লড়াই।

নিউজটি শেয়ার করুন

ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক কোহলির দল কিনতে আগ্রহী

আপডেট সময় ১২:০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬

ম্যানচেস্টার ইউনাইটেডের অন্যতম কর্ণধার আবরাম গ্লেজার এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বিনিয়োগ করতে আগ্রহী। বর্তমানে আরসিবি (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু) এবং রাজস্থান রয়্যালসের মালিকানা হস্তান্তরের কাজ চলছে, আর এই দুটি দলের জন্যই গ্লেজার দরপ্রস্তাব জমা দিয়েছেন। তবে আইপিএলের নীতি অনুযায়ী, তিনি সর্বোচ্চ একটি দলেরই মালিকানা লাভ করতে পারবেন।

স্পোর্টস বিজনেস প্রকাশনা ‘দ্য স্ট্যাট অব প্লে’-এর তথ্য অনুযায়ী, আরসিবি কেনার জন্যে আবরাম গ্লেজার। তার মালিকানাধীন ল্যান্সার ক্যাপিটাল এই ফ্র্যাঞ্চাইজিটির জন্য প্রায় ১৮০ কোটি মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ হাজার কোটি টাকার বেশি) একটি বড় অংকের প্রস্তাব দিয়েছে, যা এখন পর্যন্ত পাওয়া সর্বোচ্চ দর।

বেঙ্গালুরু কেনার জন্য মোট ৯টি প্রাথমিক প্রস্তাব জমা পড়েছে। তবে এই দরদামগুলো এখনই চূড়ান্ত নয়। সংশ্লিষ্ট সূত্র মতে, এই আবেদনকারীদের মধ্য থেকে যাচাই-বাছাই করে একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে। পরবর্তী ধাপে কেবল সেই তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোকেই চূড়ান্ত বা বাধ্যতামূলক প্রস্তাব দেওয়ার সুযোগ দেওয়া হবে।

আরও পড়ুন  দুর্দান্ত ব্যাটিং বোলিং নৈপুণ্যে রেকর্ড জয়ে সিরিজের সমতা ফেরালো ভারত