০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ মুন্সীগঞ্জে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ ঢাকা ১: বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন আশফাক বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নুর প্রার্থীদের ৪১ শতাংশই স্বল্প আয়ের, কোটিপতিদের অর্ধেকের বেশি বিএনপির: সুজন “ওসির বিরুদ্ধে অভিযোগ” অপসারণ চাইলেন ইশরাক সালমান-আনিসুল-পলকরা ভোট দিলেন কারাগার থেকে মিয়ানমার সীমান্তের গুলিতে আহত শিশু হুজাইফার মৃত্যু জামায়াত আমিরের পলিসি ডিবেটের আহবান নিয়ে যা বলছে বিএনপি হোঁচট খেয়েও জয়, শেষ মুহূর্তে নেদারল্যান্ডসের হাত ফসকে গেল ম্যাচ

হোঁচট খেয়েও জয়, শেষ মুহূর্তে নেদারল্যান্ডসের হাত ফসকে গেল ম্যাচ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 35

ছবি সংগৃহীত

সহজ সমীকরণকে জটিল করে তুলেও শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নেদারল্যান্ডসকে ৩ উইকেটে হারিয়ে টুর্নামেন্ট শুরু করল ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে ম্যাচের নিয়ন্ত্রণ দীর্ঘ সময় ছিল ডাচদের হাতেই। শেষ মুহূর্তের একটি ক্যাচ মিসই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ১৪৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে পাকিস্তান শুরু থেকেই চাপে পড়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে হারাতে ১১৪ রানেই পড়ে যায় তাদের সপ্তম উইকেট। তখন ম্যাচ কার্যত নেদারল্যান্ডসের দখলে।

কিন্তু ১৯তম ওভারে ঘটে নাটকীয় ঘটনা। লোগান ভ্যান বিকের বলে ফাহিম আশরাফের আকাশে ভাসানো শট সহজ ক্যাচ হিসেবে হাতছাড়া করেন ম্যাক্স ও’ডাউড। সেই ভুলেই ম্যাচ থেকে ছিটকে যায় নেদারল্যান্ডস। নতুন জীবন পাওয়া ফাহিম ওই ওভারেই তিন ছক্কা ও একটি চারে তুলে নেন ২৪ রান।

শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৫ রান। তিন বল হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে পাকিস্তান। ১১ বলে ২ চার ও ৩ ছক্কায় অপরাজিত ২৯ রানের ইনিংস খেলে ম্যাচসেরা ভূমিকা রাখেন ফাহিম আশরাফ।

এর আগে ব্যাট হাতে নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। বাস দে লিডি করেন ৩০ রান। মাইকেল লেভিটের ব্যাট থেকে আসে ২৪ এবং কলিন অ্যাকারম্যান যোগ করেন ২০ রান।

পাকিস্তানের হয়ে বল হাতে সালমান মির্জা ছিলেন সবচেয়ে সফল। ২৪ রানে তিনি নেন ৩ উইকেট। মোহাম্মদ নাওয়াজ, আবরার আহমেদ ও সাইম আইয়ুব দুটি করে উইকেট শিকার করেন। নেদারল্যান্ডসের পক্ষে আরিয়ান দত্ত ও পল ভ্যান মিকিরেন নেন দুটি করে উইকেট।

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্তে আগে থেকেই সমীকরণে চাপে থাকা পাকিস্তানের জন্য এই জয় ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। হারের শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করল তারা।

নিউজটি শেয়ার করুন

হোঁচট খেয়েও জয়, শেষ মুহূর্তে নেদারল্যান্ডসের হাত ফসকে গেল ম্যাচ

আপডেট সময় ০৫:৪৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬