ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

মদ বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিল করল সৌদি আরব, কিনতে পারবেন বিত্তশালী অমুসলিম প্রবাসীরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪১:০২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 2172

ছবি : খবরের কথা

৭৩ বছর পর মদ বিক্রির ওপর দীর্ঘদিনের কঠোর নিষেধাজ্ঞা শিথিল করেছে সৌদি আরব। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশটিতে বসবাসরত বিত্তশালী অমুসলিম বিদেশি নাগরিকরা এখন নির্ধারিত স্থানে বৈধভাবে মদ কিনতে পারবেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে ২০২৪ সালে রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকায় বিদেশি কূটনীতিকদের জন্য একটি মদের দোকান চালু করা হয়। তবে ২০২৫ সালের শেষের দিকে ঘোষণা ছাড়াই চালু হওয়া নতুন নিয়মের ফলে এ সুবিধা এখন কেবল কূটনীতিকদের মধ্যেই সীমাবদ্ধ নেই।
নতুন নিয়ম অনুযায়ী, যেসব অমুসলিম প্রবাসীর কাছে প্রিমিয়াম রেসিডেন্সি পারমিট রয়েছে—যার জন্য বছরে এক লাখ রিয়াল ফি দিতে হয়—তারা মদ কিনতে পারবেন। এছাড়া যাদের মাসিক আয় কমপক্ষে ৫০ হাজার রিয়াল, তারাও এই সুবিধার আওতায় পড়বেন।
তবে মুসলিম প্রবাসীদের কাছে কোনো অবস্থাতেই মদ বিক্রি করা হবে না। ক্রেতাদের মদের দোকানে গিয়ে প্রিমিয়াম রেসিডেন্সি কার্ড প্রদর্শনের পাশাপাশি নিজেদের ধর্মীয় পরিচয়ও জানাতে হবে।
বিশ্লেষকদের মতে, সৌদি আরবের এই সিদ্ধান্ত দেশটির পর্যটন ও বিনিয়োগ খাতকে আরও আকর্ষণীয় করতে সহায়ক হবে। ভবিষ্যতে এই শিথিলতা পর্যটকদের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন  ইরান, চীন ও হংকংয়ের একাধিক ব্যক্তি ও সংস্থার ওপর পদক্ষেপ যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

নিউজটি শেয়ার করুন

মদ বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিল করল সৌদি আরব, কিনতে পারবেন বিত্তশালী অমুসলিম প্রবাসীরা

আপডেট সময় ০৪:৪১:০২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬

৭৩ বছর পর মদ বিক্রির ওপর দীর্ঘদিনের কঠোর নিষেধাজ্ঞা শিথিল করেছে সৌদি আরব। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশটিতে বসবাসরত বিত্তশালী অমুসলিম বিদেশি নাগরিকরা এখন নির্ধারিত স্থানে বৈধভাবে মদ কিনতে পারবেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে ২০২৪ সালে রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকায় বিদেশি কূটনীতিকদের জন্য একটি মদের দোকান চালু করা হয়। তবে ২০২৫ সালের শেষের দিকে ঘোষণা ছাড়াই চালু হওয়া নতুন নিয়মের ফলে এ সুবিধা এখন কেবল কূটনীতিকদের মধ্যেই সীমাবদ্ধ নেই।
নতুন নিয়ম অনুযায়ী, যেসব অমুসলিম প্রবাসীর কাছে প্রিমিয়াম রেসিডেন্সি পারমিট রয়েছে—যার জন্য বছরে এক লাখ রিয়াল ফি দিতে হয়—তারা মদ কিনতে পারবেন। এছাড়া যাদের মাসিক আয় কমপক্ষে ৫০ হাজার রিয়াল, তারাও এই সুবিধার আওতায় পড়বেন।
তবে মুসলিম প্রবাসীদের কাছে কোনো অবস্থাতেই মদ বিক্রি করা হবে না। ক্রেতাদের মদের দোকানে গিয়ে প্রিমিয়াম রেসিডেন্সি কার্ড প্রদর্শনের পাশাপাশি নিজেদের ধর্মীয় পরিচয়ও জানাতে হবে।
বিশ্লেষকদের মতে, সৌদি আরবের এই সিদ্ধান্ত দেশটির পর্যটন ও বিনিয়োগ খাতকে আরও আকর্ষণীয় করতে সহায়ক হবে। ভবিষ্যতে এই শিথিলতা পর্যটকদের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন  সিরিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিচ্ছেন ট্রাম্প, নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত