ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

অপেক্ষা ছিল পরিবারের, ফিরল নিথর দেহ: রেললাইনে ঝরল রাবি ছাত্রের প্রাণ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 3432

ছবি সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইতিহাস বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহদী হাসান মুরাদ নাটোরের আব্দুলপুর জংশনে ট্রেন দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে তিতুমীর এক্সপ্রেস ট্রেনে যাত্রাকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মাহদী হাসান মুরাদের বাড়ি লালমনিরহাট জেলায়।

প্রত্যক্ষদর্শী ও সহযাত্রী সূত্রে জানা যায়, তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুর জংশনে ইঞ্জিন পরিবর্তনের জন্য সাময়িক বিরতি দেয়। এ সময় মাহদী হাসান প্ল্যাটফর্মের দোকানে না গিয়ে বিপরীত পাশে যাওয়ার জন্য রেললাইনের ওপর দিয়ে পার হওয়ার চেষ্টা করেন। ঠিক তখনই ইঞ্জিন পরিবর্তনের জন্য চলমান ট্রেনের ইঞ্জিন তাকে ধাক্কা দেয়। এতে ট্রেনের চাকা তার এক পায়ের ওপর দিয়ে চলে যায় এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর তিনি দু-একবার সামান্য নড়াচড়া করলেও ২-৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

আরও পড়ুন  মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত

একই ট্রেনের যাত্রী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২৪-২০২৫ বর্ষের শিক্ষার্থী ইউসুফ বলেন, “আমরা সবাই একই ট্রেনে যাচ্ছিলাম। শুরুতে বুঝতে পারিনি যে নিহত ব্যক্তি আমাদেরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মরদেহটি মুখ থুবড়ে পড়ে থাকায় চেনা কঠিন ছিল। পরে যখন পরিচয় নিশ্চিত হলাম, তখন ট্রেন ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল। ফলে দ্রুত ট্রেনে উঠে পড়তে হওয়ায় সেখানে থাকতে পারিনি। তার সঙ্গে আর কেউ ছিল কি না, তাও নিশ্চিত হতে পারিনি।”

সহযাত্রীদের অভিযোগ, এই মর্মান্তিক দুর্ঘটনার পর রেলওয়ে প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো তাৎক্ষণিক সহযোগিতা লক্ষ্য করা যায়নি। মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

অপেক্ষা ছিল পরিবারের, ফিরল নিথর দেহ: রেললাইনে ঝরল রাবি ছাত্রের প্রাণ

আপডেট সময় ০৩:২৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬