ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী বিপিএল অনিশ্চিত, ক্রিকেটারদের সুখবর বিসিবি বসের

আবারও মা হচ্ছেন চিত্রনায়িকা বুবলী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 2890

ছবি সংগৃহীত

গত বছরই গুঞ্জন উঠে―ছেলে শেহজাদ খান বীরকে সময় দেয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। ওই সময় তাদের বিদেশ সফরের তারিখ গোপন ছিল। তবে পরে অবশ্য জানা যায়, নিউইয়র্কের রুজভেলট আইল্যান্ডে ছেলের সঙ্গে সময় কাটাচ্ছেন দুই তারকা।

শাকিব ও বুবলীর মধ্যকার সম্পর্ক রয়েছে, না নেই- এ নিয়ে যখন প্রশ্ন, ঠিক তখনই নিউইয়র্কে দুই তারকার একসঙ্গে ঘুরে বেড়ানোর খবর আসে। তখনও ভাবা যায়নি, গত বছরের আগস্টে সোশ্যাল মিডিয়ায় তাদের পোস্ট করা ছবির পেছনের গল্প কী হতে যাচ্ছে। তখন অনেকেই জানান, দু’জনার মধ্যে থাকা দূরত্ব অবকাশ যাপনের মাধ্যমে দূর হয়েছে।

আরও পড়ুন  ২৬ বছরের দাম্পত্যে ইতি টানছেন থালাপতি বিজয়, নেপথ্যে যে কারণ

এরপরই গুঞ্জন উঠে, ফের মা হতে যাচ্ছেন নায়িকা বুবলী। দু’জনের কাছাকাছি আসা এবং পাশাপাশি হাঁটার মধ্যেই সম্পর্ক গভীর হয়। আর সেই সম্পর্কের রেশ ধরেই পৃথিবীতে আসার অপেক্ষায় আরও নতুন একটি প্রাণ।

জানা গেছে, বর্তমানে পাঁচ মাসের বেশি অন্তঃসত্ত্বা বুবলী। তবে এ ব্যাপারে তার কাছে জানতে চাওয়া হলে সরাসরি জবাব দেননি তিনি। অভিনেত্রী বলেন, রাজনীতিবিদ, তারকা কিংবা খেলোয়াড় যেই-ই হোক, সবাইকে যেভাবে গণহারে বিচার করে, আমার মনে হয় সেটি খুব অপ্রত্যাশিত। সবারই রেসপেক্টের জায়গা থাকা উচিত। কোনো কিছুই নিশ্চিত করে ভাবা ঠিক নয়। প্রত্যেকেই দিন শেষে মানুষ।

বুবলীর এমন রহস্যময় উত্তর সংবাদমাধ্যমসহ সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের সৃষ্টি করেছে। অনেকের মতে, যা রটে তার কিছুটা হলেও ঘটে। আর জানা গেছে, শিগগিরই যুক্তরাষ্ট্র যাবেন তিনি। প্রথম সন্তানের মতোই অনাগত সন্তানও সেখানে জন্ম দিতে চান।

এদিকে গত কয়েক মাস ধরে এ অভিনেত্রীর সঙ্গে কাজ করছেন ফ্যাশন ডিজাইনার গৌতম সাহা। বুবলীর মা হওয়া প্রসঙ্গে জানতে চাইলে সরাসরি কিছু না বললেও ইঙ্গিতে উত্তর দেন তিনি। গৌতম সাহা বলেন, আমি কারও ব্যক্তিগত ব্যাপারে কথা বলি না। আপনি যেটা জানেন, আমিও সেটি জানি; আপনি যা দেখেন, আমিও কিন্তু সেটিই দেখি।

প্রসঙ্গত, ২০২২ সালের ৩ অক্টোবর অফিশিয়াল ফেসবুক পেজে শাকিব খানের সঙ্গে তোলা তিনটি ছবি পোস্ট করে বিয়ের তারিখ প্রকাশ করেন বুবলী। ক্যাপশনে তাদের জীবনের দুটো স্মরণীয় তারিখ জানান। স্ট্যাটাসে লেখেন, “এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ ২০.০৭.২০১৮ এবং ২১.০৩.২০২০।” এর মধ্যে ‘২০ জুলাই ২০১৮ সাল’ হচ্ছে শাকিব-বুবলীর বিয়ের তারিখ এবং ‘২১ মার্চ ২০২০ সাল’ হচ্ছে ছেলে শেহজাদ খান বীরের জন্ম।

নিউজটি শেয়ার করুন

আবারও মা হচ্ছেন চিত্রনায়িকা বুবলী

আপডেট সময় ১২:৪২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬

গত বছরই গুঞ্জন উঠে―ছেলে শেহজাদ খান বীরকে সময় দেয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। ওই সময় তাদের বিদেশ সফরের তারিখ গোপন ছিল। তবে পরে অবশ্য জানা যায়, নিউইয়র্কের রুজভেলট আইল্যান্ডে ছেলের সঙ্গে সময় কাটাচ্ছেন দুই তারকা।

শাকিব ও বুবলীর মধ্যকার সম্পর্ক রয়েছে, না নেই- এ নিয়ে যখন প্রশ্ন, ঠিক তখনই নিউইয়র্কে দুই তারকার একসঙ্গে ঘুরে বেড়ানোর খবর আসে। তখনও ভাবা যায়নি, গত বছরের আগস্টে সোশ্যাল মিডিয়ায় তাদের পোস্ট করা ছবির পেছনের গল্প কী হতে যাচ্ছে। তখন অনেকেই জানান, দু’জনার মধ্যে থাকা দূরত্ব অবকাশ যাপনের মাধ্যমে দূর হয়েছে।

আরও পড়ুন  নতুন সদস্যের আগমনের সুখবর দিলেন বুবলী