ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম :

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবহর মোতায়েন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / 2530

ছবি: সংগৃহীত

মার্কিন সামরিক বাহিনী সোমবার নিশ্চিত করেছে, বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের নেতৃত্বে পরিচালিত একটি যুদ্ধজাহাজ বহর মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এর মাধ্যমে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও কার্যক্ষমতা আরও শক্তিশালী হলো।

ইরানে চলমান গণআন্দোলন এবং তা মোকাবিলায় দেশটির সরকারের কঠোর অবস্থানের প্রেক্ষাপটে এই রণতরি ও সংশ্লিষ্ট যুদ্ধজাহাজগুলো মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও পরবর্তীতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত থেকে সরে আসেন, তবে তিনি জানিয়েছেন—পরিস্থিতি অনুযায়ী সব ধরনের বিকল্প এখনও বিবেচনায় রয়েছে।

আরও পড়ুন  গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন বিবেচনা করছে জার্মানি

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা তদারককারী সংস্থা ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় জানায়, ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপটি বর্তমানে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার উদ্দেশ্যে মোতায়েন রয়েছে।

এদিকে সোমবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানের কাছাকাছি এলাকায় যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী নৌবহর অবস্থান করছে। একই সঙ্গে তিনি দাবি করেন, তেহরান আলোচনায় আগ্রহ প্রকাশ করছে এবং একাধিকবার যোগাযোগের উদ্যোগ নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবহর মোতায়েন

আপডেট সময় ০১:২৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

মার্কিন সামরিক বাহিনী সোমবার নিশ্চিত করেছে, বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের নেতৃত্বে পরিচালিত একটি যুদ্ধজাহাজ বহর মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এর মাধ্যমে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও কার্যক্ষমতা আরও শক্তিশালী হলো।

ইরানে চলমান গণআন্দোলন এবং তা মোকাবিলায় দেশটির সরকারের কঠোর অবস্থানের প্রেক্ষাপটে এই রণতরি ও সংশ্লিষ্ট যুদ্ধজাহাজগুলো মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও পরবর্তীতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত থেকে সরে আসেন, তবে তিনি জানিয়েছেন—পরিস্থিতি অনুযায়ী সব ধরনের বিকল্প এখনও বিবেচনায় রয়েছে।

আরও পড়ুন  রাজধানীতে নিরাপত্তা জোরদার: ছিনতাইকারীসহ গ্রেপ্তার ১২