ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

মুক্তিযুদ্ধে যার কণ্ঠে ভরসা করত বাংলাদেশ, সেই মার্ক টালি আর নেই

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • / 1508

ছবি সংগৃহীত

মুক্তিযুদ্ধের দিনে বিবিসি রেডিওতে তার কণ্ঠই ছিল সত্য জানার ভরসা।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বিবিসি রেডিওতে যে কণ্ঠের জন্য মানুষ প্রতিদিন অপেক্ষা করত, সেই প্রখ্যাত সাংবাদিক ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু স্যার মার্ক টালি আর নেই।

আরও পড়ুন  নওগাঁয় আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

রোববার দুপুরে ভারতের নয়াদিল্লির ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স ছিল প্রায় ৯০ বছর। বিবিসি হিন্দি সার্ভিস জানিয়েছে, সাবেক সহকর্মী সতীশ জ্যাকব তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে মার্ক টালি ছিলেন বিবিসির দক্ষিণ এশিয়া বিষয়ক সংবাদদাতা। পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ ও বাঙালির দুর্দশার বাস্তব চিত্র তিনি বিবিসি রেডিওর মাধ্যমে বিশ্ববাসীর কাছে তুলে ধরেন। সেই সময় তার পরিবেশিত সংবাদ ছিল বাংলাদেশের মানুষের জন্য মুক্তিযুদ্ধের খবর জানার অন্যতম প্রধান উৎস।

মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকার ২০১২ সালে তাকে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রদান করে। সম্মাননা গ্রহণ করতে তিনি সে বছর ঢাকায় আসেন এবং সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘স্মৃতি ৭১’ অনুষ্ঠানে অংশ নেন। ওই অনুষ্ঠানে আরেক ব্রিটিশ সাংবাদিক সায়মন ড্রিংও উপস্থিত ছিলেন।

১৯৩৫ সালের ২৪ অক্টোবর কলকাতার টালিগঞ্জে জন্ম নেওয়া মার্ক টালি কর্মজীবনের বড় সময় কাটিয়েছেন ভারতে। টানা ২০ বছর তিনি নয়াদিল্লিতে বিবিসির ব্যুরোপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বিবিসি তাকে দীর্ঘদিন ‘ভয়েস অব ইন্ডিয়া’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে।

ভারত-পাকিস্তান যুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভূপাল গ্যাস দুর্ঘটনা, অপারেশন ব্লু স্টার, ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধী হত্যাকাণ্ডসহ দক্ষিণ এশিয়ার বহু গুরুত্বপূর্ণ ঘটনার প্রত্যক্ষ সংবাদ তিনি বিশ্ববাসীর কাছে পৌঁছে দেন।

সাংবাদিকতায় অবদানের জন্য ভারত সরকার তাকে পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মাননায় ভূষিত করে। যুক্তরাজ্য সরকার ২০০২ সালে তাকে নাইট উপাধি প্রদান করে।

সত্যনিষ্ঠ ও সংযত প্রতিবেদনের মাধ্যমে দক্ষিণ এশিয়ার ইতিহাসকে যিনি কণ্ঠ দিয়েছেন, সেই মার্ক টালির মৃত্যুতে বাংলাদেশ হারাল এক বিশ্বস্ত বন্ধু ও মুক্তিযুদ্ধের একজন নির্ভরযোগ্য সাক্ষী।

নিউজটি শেয়ার করুন

মুক্তিযুদ্ধে যার কণ্ঠে ভরসা করত বাংলাদেশ, সেই মার্ক টালি আর নেই

আপডেট সময় ১২:১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

মুক্তিযুদ্ধের দিনে বিবিসি রেডিওতে তার কণ্ঠই ছিল সত্য জানার ভরসা।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বিবিসি রেডিওতে যে কণ্ঠের জন্য মানুষ প্রতিদিন অপেক্ষা করত, সেই প্রখ্যাত সাংবাদিক ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু স্যার মার্ক টালি আর নেই।

আরও পড়ুন  দেশে স্থিতিশীলতা আশায় আমরা দ্রুতই নির্বাচনমুখী হচ্ছি: প্রেস সচিব