ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরিতে ফাইনালে রাজশাহীর লড়াকু সংগ্রহ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • / 625

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের ফাইনালে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন রাজশাহী রয়্যালসের ওপেনার তানজিদ হাসান তামিম। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে তিনটি সেঞ্চুরির কীর্তি গড়ে দলকে এনে দিয়েছেন শক্ত ভিত। তার অনবদ্য শতকের ওপর ভর করেই ফাইনালে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে রাজশাহী।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে রাজশাহী। ফলে শিরোপা জিততে চট্টগ্রামের লক্ষ্য দাঁড়ায় ১৭৫ রান।

আরও পড়ুন  উইম্বলডন থেকে বিদায় জোকোভিচের, ফাইনালে মুখোমুখি আলকারাজ-সিনার

ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পায় রাজশাহী। ওপেনিং জুটিতে তানজিদ হাসান ও সাহিবজাদা ফারহান যোগ করেন ৮৩ রান। ফারহান ৩০ বলে ৩০ রান করে ফিরলেও তানজিদ ধরে রাখেন রানের গতি।

দ্বিতীয় উইকেটে কেন উইলিয়ামসনের সঙ্গে ৪৭ রানের জুটি গড়েন তানজিদ। উইলিয়ামসন ১৫ বলে ২৪ রান করে শরিফুল ইসলামের বলে আউট হন। এরপর পুরো মঞ্চ নিজের করে নেন তানজিদ।

ফিফটি পূরণের পর দুর্দান্ত ব্যাটিংয়ে শতক পূর্ণ করেন এই বাঁহাতি ওপেনার। এটি ছিল চলতি বিপিএলে তার চতুর্থ সেঞ্চুরি এবং ফাইনালে তৃতীয় ব্যাটার হিসেবে শতকের কীর্তি। এর আগে বিপিএল ফাইনালে সেঞ্চুরি করেছিলেন কেবল ক্রিস গেইল ও তামিম ইকবাল।

শেষ পর্যন্ত ৬২ বলে ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তানজিদ হাসান তামিম। তার ইনিংসটি ছিল ছয়টি চার ও সাতটি ছয়ে ভরপুর। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ১১ রান, আর জিমি নিশাম ৭ রানে অপরাজিত থাকেন।

চট্টগ্রামের পক্ষে বোলিংয়ে সফল ছিলেন শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম। দুজনই দুটি করে উইকেট শিকার করেন।

নিউজটি শেয়ার করুন

তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরিতে ফাইনালে রাজশাহীর লড়াকু সংগ্রহ

আপডেট সময় ০৮:৩৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের ফাইনালে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন রাজশাহী রয়্যালসের ওপেনার তানজিদ হাসান তামিম। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে তিনটি সেঞ্চুরির কীর্তি গড়ে দলকে এনে দিয়েছেন শক্ত ভিত। তার অনবদ্য শতকের ওপর ভর করেই ফাইনালে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে রাজশাহী।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে রাজশাহী। ফলে শিরোপা জিততে চট্টগ্রামের লক্ষ্য দাঁড়ায় ১৭৫ রান।

আরও পড়ুন  অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা