ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

ব্যক্তিগত নিরাপত্তায় গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / 510

ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও বিএনপি নেতা মাসুদ অরুনের পর এবার ব্যক্তিগত নিরাপত্তা জোরদার করা হলো জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের। তাঁকেও একজন গানম্যান দেওয়া হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে রোববার (১২ জানুয়ারি) ডা. শফিকুর রহমানকে গানম্যান দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কাছে একটি পত্র পাঠানো হয়।

আরও পড়ুন  বাজেটে বৈষম্যের প্রতিফলন, বিএনপির ১৮০ দিনের রূপরেখা ঘোষণা আমির খসরুর

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জামায়াত আমিরের ক্ষেত্রে বর্তমানে উচ্চমাত্রার নিরাপত্তা ঝুঁকি ও সম্ভাব্য হুমকি রয়েছে। এই প্রেক্ষাপটে তাঁর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে একজন গানম্যান নিয়োগ এবং বাসভবনে পোশাকধারী সশস্ত্র পুলিশ মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা গেছে, পুলিশের বিশেষ শাখা (এসবি) ডা. শফিকুর রহমানের নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন করে একটি প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। ওই প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতেই তাঁকে রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

ব্যক্তিগত নিরাপত্তায় গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

আপডেট সময় ০১:২০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬