০৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

মায়ের ঋণের দায়িত্ব নিলেন তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৯:২৩ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • / 107

ছবি: সংগ্রহীত

মায়ের শেষ বিদায়ে তার সকল ঋণের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। উপস্থিত সকল ভাই ও বোনদের উদ্দেশে তিনি জানান, আমার মা যদি কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, তাহলে তা আমাকে জানাবেন। আমি ইনশাআল্লাহ সেই ঋণ পরিশোধের ব্যবস্থা করব।

এ সময় তিনি আরও বলেন, উনি জীবিত থাকাকালে তার কোনো ব্যবহারে বা তার কোনো কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তবে আমি মরহুমার পক্ষ থেকে ক্ষমাপ্রার্থী। দোয়া করবেন, আল্লাহ তায়ালা যেন তাকে বেহেশত দান করেন।

দুপুর ২টার দিকে জাতীয় সংসদ ভবন সংলগ্ন এলাকায় মরহুমা বেগম খালেদা জিয়ার নামাজে জানাজার আনুষ্ঠানিকতা শুরু হয়। নামাজে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সম্মানিত খতিব মাওলানা আব্দুল মালেক। মহান আল্লাহর দরবারে মরহুমার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনায় মুসল্লিরা দোয়া ও মোনাজাতে অংশ নেন।

নামাজে জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ তিন বাহিনীর প্রধানেরা উপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে দলটির বিপুলসংখ্যক নেতা-কর্মী এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষ মানিক মিয়া অ্যাভিনিউতে সমবেত হন।

মরহুমার জানাজা ও দাফন কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতা ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। পুলিশ, বিজিবি, র‍্যাব, সেনাবাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কয়েক হাজার সদস্য সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

মায়ের ঋণের দায়িত্ব নিলেন তারেক রহমান

আপডেট সময় ০৪:৩৯:২৩ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫