ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ

সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / 1539

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে একটি জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বুধবার দুপুর ৩টায় স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে তিনি সাংবাদিকদের সামনে উপস্থিত হবেন।

যে বিষয় নিয়ে তিনি বক্তব্য দেবেন—তা আমন্ত্রণপত্রে উল্লেখ না থাকলেও, বিভিন্ন গণমাধ্যমে জোরালোভাবে আলোচনা চলছে যে আজকের সংবাদ সম্মেলনে তিনি উপদেষ্টা পদ ছাড়ার সম্ভাবনা নিয়ে কথা বলতে পারেন।

আরও পড়ুন  চালের দাম নিয়ন্ত্রণে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

এদিকে, দিনের শুরুতেই রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণার জন্য প্রয়োজনীয় ভাষণ রেকর্ড করবেন। নির্বাচন কমিশন জানিয়েছে, তফসিল ঘোষণা আজ সন্ধ্যায় অথবা আগামীকাল বৃহস্পতিবার যে কোনো সময় হতে পারে।

যদিও উপদেষ্টা পদে থেকে নির্বাচনে অংশগ্রহণে আইনগত বাধা নেই, তারপরও সরকারের দুই ছাত্র উপদেষ্টার তফসিলের আগেই পদত্যাগের কথা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোরালো আলোচনা চলছে।

উল্লেখ্য, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম সমন্বয়কের ভূমিকা পালন করেন আসিফ মাহমুদ। আন্দোলন পরবর্তীতে এক দফার দাবিতে রূপ নেয় এবং সে বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে উপদেষ্টা হিসেবে শপথ নেন আসিফ মাহমুদ।

নিউজটি শেয়ার করুন

সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

আপডেট সময় ০১:১১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে একটি জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বুধবার দুপুর ৩টায় স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে তিনি সাংবাদিকদের সামনে উপস্থিত হবেন।

যে বিষয় নিয়ে তিনি বক্তব্য দেবেন—তা আমন্ত্রণপত্রে উল্লেখ না থাকলেও, বিভিন্ন গণমাধ্যমে জোরালোভাবে আলোচনা চলছে যে আজকের সংবাদ সম্মেলনে তিনি উপদেষ্টা পদ ছাড়ার সম্ভাবনা নিয়ে কথা বলতে পারেন।

আরও পড়ুন  জাতীয় ঐক্যই অগ্রগতির চাবিকাঠি: সাভারে স্মৃতিসৌধে পরিবেশ উপদেষ্টা