ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা: সিইসি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / 668

ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি হিসেবে ঢাকায় ‘মক ভোটিং’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮টা থেকে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে শুরু হওয়া এই ভোট মহড়া দুপুর ১২টা পর্যন্ত চলেছে।

ভোট পরিদর্শনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, সরকার ও ইসি একসঙ্গে গণভোটের প্রচারণা চালাবে। এ সময় তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়কেও প্রচারণার দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন  জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব

সিইসি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে কাজ চলছে। বিচ্ছিন্ন ঘটনা ঘটার সম্ভাবনা থাকলেও নির্বাচন শান্তিপূর্ণ হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, মক ভোটিংয়ের ফলাফলের ভিত্তিতে ভোটকক্ষ সংখ্যা বাড়ানো, জনবল এবং সমন্বয়ের প্রয়োজন মূল্যায়ন করা হবে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা: সিইসি

আপডেট সময় ০১:০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি হিসেবে ঢাকায় ‘মক ভোটিং’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮টা থেকে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে শুরু হওয়া এই ভোট মহড়া দুপুর ১২টা পর্যন্ত চলেছে।

ভোট পরিদর্শনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, সরকার ও ইসি একসঙ্গে গণভোটের প্রচারণা চালাবে। এ সময় তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়কেও প্রচারণার দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন  নির্বাচনী মাঠে উত্তাপ—প্রতিদ্বন্দ্বীর প্রার্থিতা স্থগিত চেয়ে নাহিদ ইসলামের রিট আবেদন