ঢাকা ০৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

বিএনপির দুই গ্রুপের বিরোধে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • / 963

ছবি সংগৃহীত

খুলনার দিঘলিয়া উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে বিরোধের কারণে উত্তেজনা সৃষ্টি হয়েছে। খুলনা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের পূর্বনির্ধারিত জনসংযোগস্থলে প্রতিবাদ সমাবেশ ডাকেন দলের অন্য একটি অংশ। গতকাল শুক্রবার বিকেলে দিঘলিয়ার পথের বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সংঘাত এড়াতে উপজেলা প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে।

আরও পড়ুন  চট্টগ্রামে বিএনপির তারুণ্যের মহাসমাবেশ: লক্ষ্যে এক কোটি তরুণ ভোটারকে উদ্বুদ্ধকরণ

অভিযোগ উঠেছে, পারভেজ মল্লিকের জনসংযোগ ঠেকাতে উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুর রহমান মিন্টু মোল্লার নির্দেশে দিঘলিয়ায় প্রবেশের সব খেয়াঘাট বন্ধ করে দেওয়া হয়। গতকাল সন্ধ্যা পর্যন্ত এসব ঘাট বন্ধ ছিল, তবে ১৪৪ ধারা জারির পর নৌ চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়দের মতে, দিঘলিয়া উপজেলার বিএনপির আহ্বায়ক মিন্টু মোল্লা বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের সমর্থক। আগামী জাতীয় সংসদ নির্বাচনে হেলাল ও পারভেজ মল্লিক দুজনেই খুলনা-৪ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী। মিন্টু মোল্লা হেলালকে খুশি করতে এই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ।

এ প্রসঙ্গে সাইফুর রহমান মিন্টু মোল্লা বলেন, “বিএনপি নেতা আবু হোসেন বাবুর ওপর হামলার প্রতিবাদে পথের বাজারে আমাদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার কথা ছিল। আমরা আগে এ কর্মসূচি ঘোষণা করেছি, কিন্তু পরিস্থিতি ঘোলাটে করতে একটি পক্ষ সেখানে জনসংযোগ কর্মসূচি ঘোষণা করে।”

বিএনপি নেতা পারভেজ মল্লিক বলেন, “নির্বাচনী জনসংযোগ নয়, বিএনপির ৩১ দফা প্রচার করতে পথের বাজারে আমার পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। সেটি বানচাল করতে পরিকল্পিতভাবে সেখানে সমাবেশ ও ১৪৪ ধারা জারি করা হয়েছে। এটি দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য দুঃখজনক।” বিষয়টি তিনি বিএনপির সদস্য সচিবকে জানিয়েছেন।
দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, “দুই পক্ষ একই স্থানে কর্মসূচি পালনের ঘোষণা দেওয়ায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। শান্তিশৃঙ্খলা রক্ষায় ওই স্থানে ১৪৪ ধারা জারি করা হয়।”

নিউজটি শেয়ার করুন

বিএনপির দুই গ্রুপের বিরোধে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

আপডেট সময় ১১:২২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

খুলনার দিঘলিয়া উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে বিরোধের কারণে উত্তেজনা সৃষ্টি হয়েছে। খুলনা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের পূর্বনির্ধারিত জনসংযোগস্থলে প্রতিবাদ সমাবেশ ডাকেন দলের অন্য একটি অংশ। গতকাল শুক্রবার বিকেলে দিঘলিয়ার পথের বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সংঘাত এড়াতে উপজেলা প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে।

আরও পড়ুন  ঋণ খেলাপির দ্বায়ে নির্বাচন করতে পারবে না কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী