ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

বিসিবি নির্বাচন ৪ অক্টোবর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৩:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 742

ছবি সংগৃহীত

আগেই জানা গিয়েছিল অক্টোবরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। চলতি মাসের শুরুতে এমনটা নিশ্চিত করেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। এবার জানা গেল নির্বাচনের তারিখ।

গত শনিবার (১৩ সেপ্টেম্বর) মিরপুরে নির্বাচন কমিশনারদের সঙ্গে নিয়ে বৈঠক করেছে বিসিবি। প্রধান নির্বাচন কমিশনার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন জানান, নির্বাচনের তারিখ ঠিক করা হয়েছে ৪ অক্টোবর।

আরও পড়ুন  প্রার্থীদের ৪১ শতাংশই স্বল্প আয়ের, কোটিপতিদের অর্ধেকের বেশি বিএনপির: সুজন

বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। তিনি বলেন, অক্টোবর মাসে বিসিবির যে নির্বাচনটি হবে, সেটার ব্যাপারে ধাপে ধাপে কিছু প্রক্রিয়া চলছে। আমরা সেটি নিয়ে আলোচনা করেছি। আপনারা জানেন তিনজন নির্বাচন কমিশনার ঘোষণা করা হয়েছে। তারা দায়িত্বও বুঝে নিয়েছেন। আমাদের কিছু পরিষ্কার ধারণার প্রয়োজন ছিল, সেটি নিয়েই আলোচনা হয়েছে। আমরা আলোচনা করেছি-প্রক্রিয়াটা কেমন হবে, কখন কীভাবে চিঠি যাবে-এসব বিষয় নিয়ে।

একটি সূত্রে জানা গেছে, বিসিবির নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করা হবে। ভোটারদের তালিকা প্রকাশের মাধ্যমেই নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। ২১ সেপ্টেম্বর বিকেল ৪ টা ৩০ মিনিটে ভোটাদের চূড়ান্ত তালিকা জানানো হবে।

২২ ও ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিক্রি, ২৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমাদান, ২৬ সেপ্টেম্বর বৈধ প্রার্থী তালিকা প্রকাশ, ২৭ সেপ্টেম্বর আপিল ও শুনানি, ২৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার করার সুযোগ রাখা হয়েছে। ৪ অক্টোবর নির্বাচন ও প্রাথমিক ফল প্রকাশ। আনুষ্ঠানিক ফল ঘোষণা ৫ সেপ্টেম্বর।

নিউজটি শেয়ার করুন

বিসিবি নির্বাচন ৪ অক্টোবর

আপডেট সময় ০১:৫৩:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

আগেই জানা গিয়েছিল অক্টোবরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। চলতি মাসের শুরুতে এমনটা নিশ্চিত করেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। এবার জানা গেল নির্বাচনের তারিখ।

গত শনিবার (১৩ সেপ্টেম্বর) মিরপুরে নির্বাচন কমিশনারদের সঙ্গে নিয়ে বৈঠক করেছে বিসিবি। প্রধান নির্বাচন কমিশনার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন জানান, নির্বাচনের তারিখ ঠিক করা হয়েছে ৪ অক্টোবর।

আরও পড়ুন  সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না: গোলাম পরওয়ার