ঢাকা ০১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার লিগে যোগ দিলেন তাইজুল ইসলাম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৭:০০ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • / 1023

ছবি সংগৃহীত

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ এসএ টোয়েন্টিতে দল পেয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। তাকে ৫ লাখ দক্ষিণ আফ্রিকান র‍্যান্ডে (বাংলাদেশি টাকায় প্রায় ৩৫ লাখ টাকা) দলে নিয়েছে ডারবানস সুপার জায়ান্টস।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাইজুলকে স্বাগত জানাতে দলটির অফিসিয়াল পেজে লেখা হয়েছে, “স্পিনে জয় করে নিলেন ডারবানের হৃদয়।”
গত আসরে হতাশাজনক পারফরম্যান্সের কারণে ডারবানস ১০ ম্যাচে মাত্র দুটি জয় পেয়ে লিগ পর্ব থেকে বিদায় নেয়। এবারের মৌসুমে তাইজুলকে ঘিরেই স্পিন বিভাগে ভরসা খুঁজছে দলটি।

আরও পড়ুন  ঝিনাইদহ সীমান্ত দিয়ে ১৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ

তাইজুল বাংলাদেশের টেস্ট দলে অবিচ্ছেদ্য অংশ, তবে টি-টোয়েন্টিতে তার খেলার সুযোগ খুব বেশি হয়নি। তিনি বাংলাদেশের হয়ে মাত্র দুটি টি-টোয়েন্টি খেলেছেন এবং স্বীকৃত টি-টোয়েন্টিতে ১০৫ ম্যাচে ৮৮ উইকেট নিয়েছেন। তার গড় ২৬.২৯ এবং ইকোনমি ৭.৪২। এবারই প্রথমবারের মতো কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন তিনি।

এসএ টোয়েন্টির এই নিলামে সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাস ও তাইজুল ছাড়া আরও ১০ জন বাংলাদেশি ক্রিকেটার অংশ নিয়েছিলেন, যাদের মধ্যে তানজিম হাসান, তানজিদ হাসান, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, জাকের আলী, শরীফুল ইসলাম ও নাহিদ রানা অন্তর্ভুক্ত। তবে দল পেয়েছেন শুধু তাইজুল, এবং মুস্তাফিজুর রহমান নিলামে অবিক্রীত থাকেন।

এসএ টোয়েন্টিতে সুযোগ পেলেও তাইজুল খেলার বিষয়ে কিছুটা শঙ্কায় আছেন, কারণ আগামী মৌসুমে এসএ টোয়েন্টি ডিসেম্বরে শুরু হবে, যা বিপিএলের সময়ের সঙ্গেই মিলে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের (সিএসএ) আয়োজনে এসএ টোয়েন্টির চতুর্থ আসর ২৩ জানুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, যেখানে মোট ছয়টি দল অংশগ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন

প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার লিগে যোগ দিলেন তাইজুল ইসলাম

আপডেট সময় ০১:৪৭:০০ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ এসএ টোয়েন্টিতে দল পেয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। তাকে ৫ লাখ দক্ষিণ আফ্রিকান র‍্যান্ডে (বাংলাদেশি টাকায় প্রায় ৩৫ লাখ টাকা) দলে নিয়েছে ডারবানস সুপার জায়ান্টস।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাইজুলকে স্বাগত জানাতে দলটির অফিসিয়াল পেজে লেখা হয়েছে, “স্পিনে জয় করে নিলেন ডারবানের হৃদয়।”
গত আসরে হতাশাজনক পারফরম্যান্সের কারণে ডারবানস ১০ ম্যাচে মাত্র দুটি জয় পেয়ে লিগ পর্ব থেকে বিদায় নেয়। এবারের মৌসুমে তাইজুলকে ঘিরেই স্পিন বিভাগে ভরসা খুঁজছে দলটি।

আরও পড়ুন  সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: প্রাণ হারালেন একই পরিবারের ৪ জনসহ ৫ বাংলাদেশি