ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
সামরিক অংশীদারিতে নতুন অধ্যায়

পাকিস্তানের জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশের আগ্রহ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • / 394

ছবি সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর। দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের উন্নতির পর এবার সামরিক অংশীদারির দিকেও জোর দেওয়া হচ্ছে।

গত বুধবার বাংলাদেশ সেনাবাহিনীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল সদর দপ্তর (জিএইচকিউ) পরিদর্শন করে। এ সফরে পাকিস্তানের সামরিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তারা।

আরও পড়ুন  নতুন বাংলাদেশ গড়তে হলে ক্ষমতার মোহ ছাড়তে হবে তরুণদের: পরিবেশ উপদেষ্টা

বাংলাদেশি প্রতিনিধিদল বিশেষভাবে পাকিস্তানের জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমানের প্রতি তাদের আগ্রহ প্রকাশ করেছে। এটি একটি হালকা মাল্টিরোল যুদ্ধবিমান, যা পাকিস্তানের এরোনটিক্যাল কমপ্লেক্স ও চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপ যৌথভাবে তৈরি করেছে।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, সফরের অংশ হিসেবে বাংলাদেশি প্রতিনিধিদল পাকিস্তান এয়ারফোর্স (পিএএফ) প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের মধ্যে যৌথ সামরিক প্রশিক্ষণ কর্মসূচি এবং সহযোগিতার সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

পাকিস্তান এয়ার চিফ বাংলাদেশের সঙ্গে সামরিক অংশীদারি আরও গভীর করতে প্রতিশ্রুতি দেন। তিনি যৌথ প্রশিক্ষণ ও সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করার ইচ্ছা ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

সামরিক অংশীদারিতে নতুন অধ্যায়

পাকিস্তানের জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশের আগ্রহ

আপডেট সময় ০২:৪৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর। দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের উন্নতির পর এবার সামরিক অংশীদারির দিকেও জোর দেওয়া হচ্ছে।

গত বুধবার বাংলাদেশ সেনাবাহিনীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল সদর দপ্তর (জিএইচকিউ) পরিদর্শন করে। এ সফরে পাকিস্তানের সামরিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তারা।

আরও পড়ুন  রক্তক্ষয়ী সংঘর্ষের পর সীমান্তে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে পাকিস্তান-আফগানিস্তান