ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ, নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • / 812

ছবি সংগৃহীত

এশিয়া কাপের প্রস্তুতি সিরিজ হিসেবে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ দল। সিরিজে ইতিমধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে লিটন দাসের নেতৃত্বাধীন টাইগাররা। তবে এখানেই শেষ নয়, সামনে ব্যস্ত সময় অপেক্ষা করছে তাসকিন-লিটনদের জন্য।

ডাচদের বিপক্ষে সিরিজ শেষ করেই বাংলাদেশ উড়াল দেবে সংযুক্ত আরব আমিরাতে। সেখানে এশিয়া কাপে অংশ নেওয়ার পাশাপাশি আফগানিস্তানের বিপক্ষে সিরিজও খেলবে তারা। এর পরপরই অক্টোবরের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ দল।

আরও পড়ুন  শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে টাইগাররা

আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর শুরু হবে প্রায় ১৭ দিনের এই সফর। সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে সব টি-টোয়েন্টি, আর ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে আয়োজন করা হবে ওয়ানডে সিরিজ।

তবে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ শেষ হতেই বিশ্রামের বেশি সুযোগ মিলবে না টাইগারদের। কারণ, ৭ নভেম্বর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় আসছে আয়ারল্যান্ড। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি— তিন ফরম্যাটেই মুখোমুখি হবে দুই দল। যদিও ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি, ধারণা করা হচ্ছে টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেটে।

নিউজটি শেয়ার করুন

অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ, নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা

আপডেট সময় ১২:০২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

এশিয়া কাপের প্রস্তুতি সিরিজ হিসেবে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ দল। সিরিজে ইতিমধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে লিটন দাসের নেতৃত্বাধীন টাইগাররা। তবে এখানেই শেষ নয়, সামনে ব্যস্ত সময় অপেক্ষা করছে তাসকিন-লিটনদের জন্য।

ডাচদের বিপক্ষে সিরিজ শেষ করেই বাংলাদেশ উড়াল দেবে সংযুক্ত আরব আমিরাতে। সেখানে এশিয়া কাপে অংশ নেওয়ার পাশাপাশি আফগানিস্তানের বিপক্ষে সিরিজও খেলবে তারা। এর পরপরই অক্টোবরের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ দল।

আরও পড়ুন  মিরাজের ব্যাটিং- বোলিং নৈপুণ্যে ইনিংস ব্যবধানে টাইগারদের দাপুটে জয়, সিরিজ শেষ সমতায়