ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

সুষ্ঠু নির্বাচন নিয়ে এখনও সংশয় আছে: রুহুল কবির রিজভী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২১:০৯ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • / 769

ছবি সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে এখনও সংশয় রয়েছে । রোববার (৩১ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

আরও পড়ুন  অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিচ্ছে অন্তর্বর্তী সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

রিজভী জানান, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের এখনও সংশয় রয়েছে। এ নিয়ে কমিশনের প্রস্তুতি সম্পর্কে আমরা জানতে চেয়েছি। প্রশাসনের বিভিন্ন স্তরে তাদের সহযোগীরা এখনও রয়ে গেছে, যারা নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করবে। এ বিষয়ে কমিশনের কী প্রস্তুতি আছে, আমরা তা জানতে চেয়েছি।’

তিনি আরও জানান, নির্বাচন কমিশন তাদের আশ্বস্ত করেছে যে, তারা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। রিজভী বলেন, ‘আমরা আশা করি, বর্তমান কমিশন একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে সক্ষম হবে।’

আলোচনা প্রসঙ্গে তিনি আরও বলেন যে, নির্বাচন কমিশনের সঙ্গে আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ), সীমানা পুনঃনির্ধারণ এবং প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার অধিকার নিয়েও কথা হয়েছে। তিনি পিআর পদ্ধতি নিয়ে বলেন, ‘রাজনৈতিক দলগুলোর নানা বক্তব্য থাকতে পারে। আমরা বিভিন্ন সময়ে পিআর পদ্ধতির চ্যালেঞ্জগুলো তুলে ধরেছি।’

নিউজটি শেয়ার করুন

সুষ্ঠু নির্বাচন নিয়ে এখনও সংশয় আছে: রুহুল কবির রিজভী

আপডেট সময় ০২:২১:০৯ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে এখনও সংশয় রয়েছে । রোববার (৩১ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

আরও পড়ুন  ঢাবিতে নিরাপত্তা জোরদারে কড়া ব্যবস্থা, ডাকসু নির্বাচন ঘিরে বাড়তি নজরদারি