ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিরোনাম :

জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে,কেউ রুখতে পারবে না: সালাহউদ্দিন আহমেদ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / 786

ছবি সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মো. সালাহউদ্দিন আহমেদ বলেছেন, গতকাল একটি রাজনৈতিক দলের সংবাদ সম্মেলন শুনলাম যদি পিআর পদ্ধতির নির্বাচন না হয় তারা নাকি বাংলাদেশের নির্বাচন করতে দেবে না। আমরা বলতে চাই, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন কেউ রুখতে পারবে না। এই শক্তি কারও নেই। একমাত্র আল্লাহ্ রব্বুল আলামিন ছাড়া।

আরও পড়ুন  নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে: এ্যানি

শনিবার (৩০ আগস্ট) দুপুরে নেত্রকোনায় জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, বিলম্বিত করতে চায়, বিভিন্ন ঠুনকো বাহানায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলাম আমরা সবাই ঐক্যবদ্ধভাবে। এই গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা রক্ত দিয়েছি। আপনারা আমরা সবাই সম্মিলিতভাবে। পুরো জাতি ঐক্যবদ্ধ ভাবে আমরা আন্দোলনে লিপ্ত ছিলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে। যেই ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক ঐক্য সৃষ্টি হয়েছে, আমরা সেই গণতান্ত্রিক ঐক্যকে সমুন্নত রাখি। সুতরাং নির্বাচন নিয়ে আপনারা কেউ ধোঁয়াশা সৃষ্টি করবেন না।

দীর্ঘ ১১ বছর পর নেত্রকোনায় অনুষ্ঠিত হচ্ছে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সম্মেলনের উদ্বোধন করেন সালাহউদ্দিন আহমেদ।

এছাড়াও অন্যান্যের মাঝে উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালে, জাতীয় নির্বাহী কমিটি সদস্য লুৎফুজ্জামান বাবরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে,কেউ রুখতে পারবে না: সালাহউদ্দিন আহমেদ

আপডেট সময় ০৫:৩৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মো. সালাহউদ্দিন আহমেদ বলেছেন, গতকাল একটি রাজনৈতিক দলের সংবাদ সম্মেলন শুনলাম যদি পিআর পদ্ধতির নির্বাচন না হয় তারা নাকি বাংলাদেশের নির্বাচন করতে দেবে না। আমরা বলতে চাই, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন কেউ রুখতে পারবে না। এই শক্তি কারও নেই। একমাত্র আল্লাহ্ রব্বুল আলামিন ছাড়া।

আরও পড়ুন  বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনে থাকছে না গণভোট: ইসি সচিব