ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • / 859

ছবি সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বৃহস্পতিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় ফিরে আসেন। তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  ভারতীয় পার্লামেন্টের খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. জাহিদ হোসেন বলেন, “নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় কিছু মেডিকেল চেকআপের জন্য মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ, পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করার পর বোর্ডের পরামর্শে তিনি ফিরোজায় ফিরে এসেছেন।”

তিনি আরও জানান, বর্তমানে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

আপডেট সময় ১১:২০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫