ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সম্পত্তি রক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর পাকিস্তানের সঙ্গে সহযোগিতা বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ ১৪৯ বছর পর টেস্টে নতুন ইতিহাস গড়লেন জো রুট শিশু ধর্ষণ মামলায় চট্টগ্রামে প্রতিবেশীর আমৃত্যু কারাদণ্ড ভারতের সঙ্গে নতুন ও কার্যকর সম্পর্ক চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে মেধার অভাব নেই, প্রয়োজন গবেষণার সুযোগ: মাহদী আমিন গ্যাস সংকটের মূল কারণ অনুসন্ধান ও উত্তোলনে ঘাটতি: একান্ত সাক্ষাৎকারে ড. বদরুল ইমাম গালিগালাজ আর গঠনমূলক সমালোচনা এক বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীনতার উদ্দেশ্য ছিল গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তি : মঈন খান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • / 970

ছবি: সংগৃহীত

স্বাধীনতার দুটি উদ্দেশ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি কিন্তু বারবার সেই পথে ছন্দপতন ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

আজ শনিবার (২৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে তারেক রহমানের রাজনীতি গণঅভ্যুত্থানের সাবলিমিটি বই প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  গণতন্ত্র রক্ষায় বিএনপির ত্যাগ বেশি: তারেক রহমান

মঈন খান বলেন, প্রথম ছন্দপতন হয়েছিল ১৯৭২ থেকে ১৯৭৫ সালে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দাবি করলেও মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকার একদলীয় শাসন চাপিয়ে দিয়েছিল। আওয়ামী লীগের জন্ম যদি ক্যান্টনমেন্টে না হয়ে থাকে, তাহলে কেন তারা মুক্তিযুদ্ধের পর গণতন্ত্রকে পাশ কাটিয়ে একদলীয় শাসন চাপিয়ে দিল–এ প্রশ্ন তুলতে হবে।

তিনি বলেন, খালেদা জিয়া কোনো পেছনের দরজা দিয়ে রাজনীতিতে প্রবেশ করেননি, তিনি সম্মুখ দরজা দিয়েই রাজনীতিতে এসেছেন। ছাত্ররা ভবিষ্যতের নেতা। কিন্তু প্রস্তুতি না নিয়ে দায়িত্ব পালন করতে গেলে ভবিষ্যতে মহাসমস্যার মুখোমুখি হতে হবে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে মঈন খান বলেন, কোটি কোটি মানুষ সরকারের কার্যক্রমে কেন হতাশ, সেই প্রশ্ন আজ দেশের সামনে। যদিও দেরিতে হলেও নির্বাচনের সময় ঘোষণার পর দেশের রাজনৈতিক পরিস্থিতি পাল্টে গেছে।

তরুণ প্রজন্মকে কেন্দ্র করে তিনি বলেন, তরুণ-যুবকেরা যারা ১৮ বছর বয়সে ভোটের অধিকার পায়, তারা (২০০৯ থেকে ২০২৫) দীর্ঘ ১৭ বছর তাদের মৌলিক ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আজ তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। গুটিকয়েক তরুণ ছাত্র যারা সরকারের অংশ হয়ে ভাবছে, তাদের চিন্তা দেশের বাকি তরুণদের মতো নয়। সারাদেশের তরুণদের আকাঙ্ক্ষাকে ভুলে গিয়ে নেতৃত্ব দেওয়া সম্ভব নয়।

নিউজটি শেয়ার করুন

স্বাধীনতার উদ্দেশ্য ছিল গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তি : মঈন খান

আপডেট সময় ০৬:৪৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

স্বাধীনতার দুটি উদ্দেশ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি কিন্তু বারবার সেই পথে ছন্দপতন ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

আজ শনিবার (২৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে তারেক রহমানের রাজনীতি গণঅভ্যুত্থানের সাবলিমিটি বই প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  জনগণের ইচ্ছার প্রতিফলন না হলে ক্ষমতা টেকসই হয় না: আশফাক