ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

দুই সপ্তাহের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত প্রকাশ হবে: সিইসি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • / 719

ছবি সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচনের সব প্রস্তুতির কাজ চলমান রয়েছে।

আরও পড়ুন  প্রবাসী ভোটারদের ব্যালট বাংলাদেশে পৌঁছানো শুরু, ভোটগ্রহণ চলমান

তিনি বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে মতবিনিময় সভার আগে তিনি এসব কথা বলেন।

নাসির উদ্দিন বলেন, ভোট আসতে আসতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। যারা বাক্স দখল করার স্বপ্নে বিভোর, তাদের স্বপ্নভঙ্গ হবে। যারা অস্ত্রবাজি করে ভোটে জিততে চাইবেন তাদের জন্য দুঃসংবাদ। ভোটকেন্দ্র দখলের ইতিহাস ভুলে যান। আমরা কঠোর অবস্থানে থাকবো। দখলের চেষ্টা করলেই কেন্দ্রের ভোট বাতিল করা হবে বলে সাফ জানিয়ে দেন তিনি।

সংখানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন বিষয়ক বিতর্ক নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আনুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই। সংবিধানের বাইরে আমরা যেতে পারি না। এটা নিয়ে তর্ক বিতর্ক চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। আমি এর মধ্যে ঢুকতে চাই না। যদি আইন পরিবর্তন হয় তাহলে হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই সরকার নির্বাচন নিয়ে আমাকে এখন পর্যন্ত কোনো চাপ দেয়নি। যদি চাপ দেয়, আমি পদত্যাগ করব, চেয়ারে থাকব না।

নির্বাচন হবে কি, হবে না, এ নিয়ে কোনো রাজনৈতিক দলের বক্তব্যের ভেতর আমরা যেতে চাই না। প্রধান উপদেষ্টার কথা অনুযায়ী আমরা এগিয়ে যেতে চাই, বলেন তিনি।

নাসির উদ্দিন আরও বলেন, ‘স্ট্রাইকিং ফোর্স’ নয়, সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য আমরা কাজ করছি। সেনাবাহিনী যাতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত হয় সেই ব্যবস্থা আমরা নিয়েছি।

জেলা প্রশাসক বা পুলিশ সুপার যারা এর আগে নির্বাচনের দায়িত্বে ছিল, তাদের পদায়নের চিন্তা নেই উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশনের অধীনে ৫৭০০ কর্মকর্তা রয়েছে। তারা আগেও দায়িত্ব পালন করেছেন। এদেরকে কোথায় পাঠাবো। তবে যারা স্বপ্রণোদিত হয়ে বিগত নির্বাচনে অনিয়ম করেছিল, সেইসব নির্বাচন কর্মকর্তাদের রাখা হবে না।

নিউজটি শেয়ার করুন

দুই সপ্তাহের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত প্রকাশ হবে: সিইসি

আপডেট সময় ০৪:২৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচনের সব প্রস্তুতির কাজ চলমান রয়েছে।

আরও পড়ুন  সিইসির সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ