ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ইসরায়েলি বাহিনী সিরিয়ার বেশ কয়েকটি গ্রামে ঢুকে পড়েছে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • / 983

ছবি সংগৃহীত

ইসরায়েলি দখলদার বাহিনী দক্ষিণ সিরিয়ার আল-কুনেইত্রা প্রদেশের বেশ কয়েকটি বসতিতে প্রবেশ করেছে এবং চেকপয়েন্ট স্থাপন করেছে।
আজ রোববার (১০ জুলাই) সিরিয়ার সংবাদ সংস্থা সানা এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন  গাজায় ফের ইসরায়েলি হামলায় প্রাণহানি, নিহত ৫২, আহত বহু

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনী আল-কুনেইত্রা প্রদেশের মধ্য ও দক্ষিণ অংশের বেশ কয়েকটি গ্রাম ও শহরে আক্রমণ করেছে। তারা চেকপয়েন্ট স্থাপন করেছে এবং বেসামরিক নাগরিকদের তল্লাশি করছে।

বিশেষ করে, পাঁচটি ইসরায়েলের সামরিক গাড়ির একটি বহর গোলান মালভূমি সীমান্তে অবস্থিত এর-রাফিদ শহরে প্রবেশ করেছে। আরেকটি বহর দামেস্ক থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে প্রদেশের কেন্দ্রীয় অংশে অবস্থিত রুওয়াইহিনা বসতিতে অগ্রসর হয়েছে। অনুপ্রবেশের কয়েক ঘণ্টা পর ইসরায়েলি বাহিনী পিছু হটে।

২৬ জুলাই মার্কিন মধ্যস্থতায় প্যারিসে সিরিয়া ও ইসরায়েলি প্রতিনিধিদলের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। দামেস্কের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, গোলান মালভূমিতে ইসরায়েলি ও সিরীয় বাহিনীর প্রত্যাহারের বিষয়ে ১৯৭৪ সালের চুক্তি পুনরায় চালু করার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে।

সূত্র অনুসারে, ‘সম্প্রতি যেসব অবস্থানে অগ্রসর হয়েছে, সেখান থেকে ইসরায়েলি সেনাদের অবিলম্বে প্রত্যাহারের’ দাবি করেছে সিরিয়ার পক্ষ।

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলি বাহিনী সিরিয়ার বেশ কয়েকটি গ্রামে ঢুকে পড়েছে

আপডেট সময় ০৫:০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

ইসরায়েলি দখলদার বাহিনী দক্ষিণ সিরিয়ার আল-কুনেইত্রা প্রদেশের বেশ কয়েকটি বসতিতে প্রবেশ করেছে এবং চেকপয়েন্ট স্থাপন করেছে।
আজ রোববার (১০ জুলাই) সিরিয়ার সংবাদ সংস্থা সানা এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন  ইরানের ৩০টি জ্বালানি ডিপোতে ইসরায়েলের হামলায় অসন্তোষ যুক্তরাষ্ট্রের: দাবি মার্কিন গণমাধ্যমের