ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

২০২৪ সালে বিশ্বজুড়ে ৩৬১ সাংবাদিক কারাবন্দি, বাংলাদেশী ৪ জন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • / 441

২০২৪ সালে বিশ্বজুড়ে ৩৬১ সাংবাদিক কারাবন্দি, বাংলাদেশী ৪ জন

বাংলাদেশে ২০২৪ সালে চারজন সাংবাদিককে কারাবন্দি করা হয়েছে, যাদের সবাইকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী বলে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) তাদের বার্ষিক জেল শুমারি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকারের পতনের পর বেশ কয়েকজন সাংবাদিক তদন্তের লক্ষ্যবস্তু হন। ২০২৪ সালের ১ ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী ৩৬১ জন সাংবাদিক কারাবন্দি হয়েছেন। এর মধ্যে ৫০ জন সাংবাদিক কারাবন্দি হওয়ায় চীন তালিকার শীর্ষে। দ্বিতীয় অবস্থানে ইসরায়েল, যেখানে ৪৩ জন সাংবাদিক বন্দি আছেন, তাদের সবাই ফিলিস্তিনি।

আরও পড়ুন  গাজায় অভ্যন্তরীণ সংঘর্ষে সাংবাদিক সালেহ আলজাফারাওয়ি নিহত

বাংলাদেশ এই তালিকায় ১৪তম স্থানে রয়েছে। প্রতিবেশী ভারত তিনজন কারাবন্দি সাংবাদিক নিয়ে ১৫তম স্থানে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভারতে আটক তিন সাংবাদিকের মধ্যে দু’জন কাশ্মির থেকে গ্রেপ্তার হয়েছেন।

২০২৪ সালে বিশ্বজুড়ে গ্রেপ্তার সাংবাদিকদের মধ্যে একজনকে মৃত্যুদণ্ড এবং ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ১০ বছরের বেশি কারাদণ্ড পেয়েছেন ৫৪ জন এবং পাঁচ থেকে ১০ বছরের সাজা পেয়েছেন আরও ৫৫ জন।

সিপিজে জানিয়েছে, রাজনৈতিক প্রতিবেদকদের আটক করার হার সবচেয়ে বেশি। তালিকায় তৃতীয় স্থানে মিয়ানমার (৩৫ জন), চতুর্থ স্থানে বেলারুশ (৩১ জন), এবং পঞ্চম স্থানে রাশিয়া (৩০ জন) অবস্থান করছে।

নিউজটি শেয়ার করুন

২০২৪ সালে বিশ্বজুড়ে ৩৬১ সাংবাদিক কারাবন্দি, বাংলাদেশী ৪ জন

আপডেট সময় ০১:৩৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

বাংলাদেশে ২০২৪ সালে চারজন সাংবাদিককে কারাবন্দি করা হয়েছে, যাদের সবাইকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী বলে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) তাদের বার্ষিক জেল শুমারি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকারের পতনের পর বেশ কয়েকজন সাংবাদিক তদন্তের লক্ষ্যবস্তু হন। ২০২৪ সালের ১ ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী ৩৬১ জন সাংবাদিক কারাবন্দি হয়েছেন। এর মধ্যে ৫০ জন সাংবাদিক কারাবন্দি হওয়ায় চীন তালিকার শীর্ষে। দ্বিতীয় অবস্থানে ইসরায়েল, যেখানে ৪৩ জন সাংবাদিক বন্দি আছেন, তাদের সবাই ফিলিস্তিনি।

আরও পড়ুন  রাষ্ট্রদ্রোহের অভিযোগে পাকিস্তানে সাংবাদিক গ্রেপ্তার, উদ্বিগ্ন মানবাধিকার মহল