ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

কলরেট ও ইন্টারনেট নিয়ে সুখবর দিল এনবিআর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • / 364

কলরেট ও ইন্টারনেট নিয়ে সুখবর দিল এনবিআর

কলরেট ও ব্রডব্যান্ড ইন্টারনেটের ওপর বাড়তি শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গ্রাহক, মোবাইল অপারেটর ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর প্রতিবাদের মুখে এই সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।

শুক্রবার (১৭ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের একটি সূত্র কালবেলাকে জানায়, এনবিআরের পক্ষ থেকে মোবাইল ও ইন্টারনেট সেবার ওপর বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে। কয়েক দিনের মধ্যেই এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে।

আরও পড়ুন  জুলাই ‘পুনর্জাগরণ’ অনুষ্ঠানে ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি বাতিল: সংস্কৃতি উপদেষ্টা

গত ৯ জানুয়ারি মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ এবং দি এক্সাইজ অ্যান্ড সল্ট (সংশোধন) অধ্যাদেশ জারির মাধ্যমে মোবাইল সেবার ওপর বাড়তি ৩ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করে ২৩ শতাংশ করা হয়। পাশাপাশি বাড়তি ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয় ব্রডব্যান্ড ইন্টারনেটের উপর। এতেই দেশব্যাপী সমালোচনা শুরু হয়। নাগরিক জীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে।

এ বিষয়ে আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক জানান, এনবিআরের পক্ষ থেকে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে গ্রাহকরাই উপকৃত হবে। আমরা শুল্ক আরোপের পর থেকেই আমাদের সংগঠনের পক্ষ থেকে এটি প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিলাম। বাড়তি এই শুল্ক আমাদের ওপর যতটা প্রভাব ফেলত তার চেয়ে বেশি গ্রাহকদের ওপর প্রভাব ফেলত।

মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, এনবিআরের এমন সিদ্ধান্তের কারণে আমরা সরকার ও এনবিআর উভয়কেই সাধুবাদ জানাই। তবে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ভ্যাট আরও কমিয়ে এর দাম কমিয়ে নিয়ে আসতে হবে। একই সঙ্গে দেশব্যাপী ইন্টারনেট সেবার গতি ও মান বাড়াতে হবে।

নিউজটি শেয়ার করুন

কলরেট ও ইন্টারনেট নিয়ে সুখবর দিল এনবিআর

আপডেট সময় ১০:৫৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

কলরেট ও ব্রডব্যান্ড ইন্টারনেটের ওপর বাড়তি শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গ্রাহক, মোবাইল অপারেটর ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর প্রতিবাদের মুখে এই সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।

শুক্রবার (১৭ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের একটি সূত্র কালবেলাকে জানায়, এনবিআরের পক্ষ থেকে মোবাইল ও ইন্টারনেট সেবার ওপর বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে। কয়েক দিনের মধ্যেই এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে।

আরও পড়ুন  গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম সর্বোচ্চ ২০শতাংশ কমানোর প্রস্তাব