ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু

খাগড়াছড়িতে কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • / 901

ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে আঞ্চলিক দুটি রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর কর্মসূচি চলাকালে মুখোমুখি অবস্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে পৃথক কর্মসূচি পালনের সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে ইট-পাটকেল নিক্ষেপ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

আরও পড়ুন  ইশরাককে শপথ না করানোয় নগর ভবনে ফের অবস্থান কর্মসূচি, অচল কার্যক্রম

বিষয়টি নিয়ে ইউপিডিএফ-এর খাগড়াছড়ি জেলা সংগঠক ও মুখপাত্র অংগ্য মারমা এক বিবৃতিতে বলেন, “ফ্যাসিস্ট সরকারের পতন দিবস উপলক্ষে আয়োজিত শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে আমাদের কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে, যা নিন্দনীয়।”

অন্যদিকে, হামলার অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর নেতা অমর জ্যোতি চাকমা বলেন, “আমাদের পূর্বঘোষিত কর্মসূচি চলাকালে মূল ইউপিডিএফ আমাদের ওপর অতর্কিত ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।”

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “দুই পক্ষের কর্মসূচি চলাকালে হঠাৎ করে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং স্বাভাবিক আছে।”

নিউজটি শেয়ার করুন

খাগড়াছড়িতে কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১

আপডেট সময় ০৪:৫৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

খাগড়াছড়িতে আঞ্চলিক দুটি রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর কর্মসূচি চলাকালে মুখোমুখি অবস্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে পৃথক কর্মসূচি পালনের সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে ইট-পাটকেল নিক্ষেপ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

আরও পড়ুন  চট্টগ্রামে পুলিশের সঙ্গে রিকশাচালকদের সংঘর্ষ