ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

মাঠে ফেরার সময় জানালেন তামিম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • / 697

ছবি সংগৃহীত

এবার তামিম নিজেই তার ফেরার সময় জানালেন। বিপিএলের আগেই ব্যাট হাতে ফিরছেন তিনি। সম্প্রতি এক গণমাধ্যমকে তামিম বলেন, বিপিএল খেলার চেষ্টা করব। আমি প্রস্তুতি শুরু করেছি। জিমে অন্য কাজগুলো করছি। ব্যাটিং শুরু করতে কিছুদিন সময় লাগবে। কিন্তু চেষ্টা করব বিপিএল থেকে ফেরার।

গেল বছর জাতীয় দল থেকে অবসর নেয়ার পরেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলে যাচ্ছিলেন তামিম ইকবাল। তবে মার্চে ডিপিএলের ম্যাচ চলাকালে তারকা এই ওপেনারের হার্ট অ্যাটাক হয়। এরপর থেকেই মাঠের বাইরে রয়েছেন তামিম। তখন থেকেই ধারণা করা হচ্ছিল, তার মাঠে ফিরতে আরো লম্বা সময় লাগবে।

আরও পড়ুন  সোহান ঝড়ে উড়ে গেল বরিশাল

বিপিএলের আগে মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এজন্য এনসিএলের কয়েকটা ম্যাচ খেলার কথাও ভাবছেন তামিম। তিনি বলেন, ‘সুযোগ আছে খেলার (এনসিএলে)। পুরোটা না খেললেও ২-৩টা ম্যাচ হয়তো খেলব।’

আন্তর্জাতিক ম্যাচে ধারাভাষ্য দিয়েছেন তামিম ইকবাল। তবে এই প্রোফেশনে ক্যারিয়ার আগানোর কথা এখনও ভাবেননি তামিম। তিনি বলেন, ‘এটা নিয়ে খুব বেশি চিন্তা করিনি। সামনেও হয়তো ধারাভাষ্য করতে পারি। আমার কাছে যদি মনে হয় এটা পেশা হতে পারে তাহলে অবশ্যই।’

তামিম আরও বলেন, ‘আমি আগেও বলেছি, এখনও বলছি ধারাভাষ্য করা সহজ না। প্রথমবারের মতো শুনে অনেকের কাছে হয়তো ভালো লেগেছে। বারবার শুনে ভালো নাও লাগতে পারে। একটা জিনিস পেশা হিসেবে নিলে অনেক সিরিয়াসলি নিতে হবে।’

নিউজটি শেয়ার করুন

মাঠে ফেরার সময় জানালেন তামিম

আপডেট সময় ০৩:২৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

এবার তামিম নিজেই তার ফেরার সময় জানালেন। বিপিএলের আগেই ব্যাট হাতে ফিরছেন তিনি। সম্প্রতি এক গণমাধ্যমকে তামিম বলেন, বিপিএল খেলার চেষ্টা করব। আমি প্রস্তুতি শুরু করেছি। জিমে অন্য কাজগুলো করছি। ব্যাটিং শুরু করতে কিছুদিন সময় লাগবে। কিন্তু চেষ্টা করব বিপিএল থেকে ফেরার।

গেল বছর জাতীয় দল থেকে অবসর নেয়ার পরেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলে যাচ্ছিলেন তামিম ইকবাল। তবে মার্চে ডিপিএলের ম্যাচ চলাকালে তারকা এই ওপেনারের হার্ট অ্যাটাক হয়। এরপর থেকেই মাঠের বাইরে রয়েছেন তামিম। তখন থেকেই ধারণা করা হচ্ছিল, তার মাঠে ফিরতে আরো লম্বা সময় লাগবে।

আরও পড়ুন  হানড্রেডের নিলামে বাংলাদেশের ২৩ ক্রিকেটার: সর্বোচ্চ মূল্যে মোস্তাফিজ