ঢাকা ০১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

ফের বাড়ল স্বর্ণের দাম, আগের রেকর্ড ছাড়াল ২২ ক্যারেট স্বর্ণ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • / 391

ছবি সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। এবার ভরিপ্রতি এক হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (২২ জুলাই) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই মূল্যবৃদ্ধির ঘোষণা দেয়।

আরও পড়ুন  পাসপোর্ট-বৈষম্যে বিশ্ব রেকর্ডের স্বপ্নভঙ্গ নাইজেরিয়ান পর্যটকের

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেশের অভ্যন্তরীণ স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। নতুন এ দাম আজ বুধবার (২৩ জুলাই) থেকে কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের দাম ভরিপ্রতি ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, চলতি মাসের ৭ জুলাই সর্বশেষ স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। সেবার ভরিপ্রতি ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৭০ হাজার ৫৫১ টাকা, যা ৮ জুলাই থেকে কার্যকর হয়।

বাজুসের হিসাব অনুযায়ী, চলতি বছরে এ নিয়ে মোট ৪৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ২৮ বার দাম বাড়ানো হয়েছে এবং ১৫ বার কমানো হয়েছে। গত বছর, অর্থাৎ ২০২৪ সালে, এই সংখ্যা ছিল ৬২ বার। এর মধ্যে ৩৫ বার দাম বৃদ্ধি এবং ২৭ বার হ্রাস করা হয়।

স্বর্ণের দামে পরিবর্তন এলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে দেশে ২২ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে ভরিপ্রতি ২ হাজার ৮১১ টাকায়। ২১ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৭২৬ টাকায়।

নিউজটি শেয়ার করুন

ফের বাড়ল স্বর্ণের দাম, আগের রেকর্ড ছাড়াল ২২ ক্যারেট স্বর্ণ

আপডেট সময় ১০:১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। এবার ভরিপ্রতি এক হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (২২ জুলাই) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই মূল্যবৃদ্ধির ঘোষণা দেয়।

আরও পড়ুন  স্বর্ণের দাম আবারও বাড়লো, এক ভরি ২২ ক্যারেটের দাম এক লাখ ৫১ হাজার ৯০০ টাকা