ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘আপনি দয়া করে সাবধান থাকবেন’, তারেক রহমানকে মির্জা আব্বাস স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬ ইরান যুদ্ধের তথ্য ফাঁস, পেন্টাগনে ৫০ জনের পলিগ্রাফ পরীক্ষা ‘মায়ের মূর্ত প্রতীক’ খালেদা জিয়া: ভূমিমন্ত্রী কবর থেকে মরদেহ তুলে অন্যত্র দাফন, শামীমের মরদেহ দাফন হলো তিনবার কিছু রাজনৈতিক দল অরাজকতা পাঁয়তারা চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সিডনিতে শাবনূর-তাসকিনের জমজমাট বারবিকিউ আড্ডা এক্সপ্রেসওয়েতে মরদেহ; মেয়ের বিয়ের টাকা নিয়ে ঢাকায় ফিরছিলেন ইসমাইল রংপুর মেডিকেলে এক মাসে কাটবে আইসিইউ সংকট: ত্রাণমন্ত্রী নৌকা থেকে পড়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবার মৃত্যু

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে আজ এনসিপির সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / 704

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। একইসঙ্গে বৃহস্পতিবার (১৭ জুলাই) ফরিদপুরসহ দেশের অন্যান্য স্থানে পূর্বঘোষিত পদযাত্রা চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। তবে মাদারীপুর ও শরীয়তপুরে ওই দিনের কর্মসূচি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এ দুটি জেলার নতুন তারিখ জানানো হবে।

বুধবার (১৬ জুলাই) রাতে খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানান, সারা দেশে মাসব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবেই গোপালগঞ্জ সফর ছিল পূর্বপরিকল্পিত। যথাযথভাবে প্রশাসনকে অবহিত করে এবং নিরাপত্তার বিষয়ে নিশ্চিত হয়েই সেখানে যাত্রা করা হয়েছিল। কিন্তু ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও মুজিববাদী গোষ্ঠী পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।

আরও পড়ুন  পরমাণু কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: খামেনি

তিনি বলেন, “গোপালগঞ্জে অতীতের সব রেকর্ড ভেঙে এনসিপি প্রমাণ করেছে আওয়ামী লীগ ছাড়া অন্য দলও সেখানে রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে। কিন্তু এ সাফল্যই তাদের সহ্য হয়নি। সমাবেশ শুরুর আগেই, এমনকি শেষে দফায় দফায় আমাদের ওপর হামলা চালানো হয়।”

নাহিদ ইসলাম দাবি করেন, হামলাগুলো ছিল পূর্ব পরিকল্পিত এবং রাজনৈতিক প্রতিহিংসা থেকেই সংঘটিত হয়েছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর আরও সতর্ক হওয়া উচিত ছিল। তবে সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এ সময় তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারিক প্রক্রিয়ার আওতায় আনার দাবি জানান।

প্রসঙ্গত, এনসিপির গোপালগঞ্জের পদযাত্রায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ উঠে। এ ঘটনার পর কেন্দ্রীয় নেতারা তাৎক্ষণিকভাবে খুলনায় এসে সাংবাদিকদের সামনে পুরো বিষয়টি তুলে ধরেন। উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে এনসিপি।

নিউজটি শেয়ার করুন

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে আজ এনসিপির সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

আপডেট সময় ১০:৫১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। একইসঙ্গে বৃহস্পতিবার (১৭ জুলাই) ফরিদপুরসহ দেশের অন্যান্য স্থানে পূর্বঘোষিত পদযাত্রা চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। তবে মাদারীপুর ও শরীয়তপুরে ওই দিনের কর্মসূচি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এ দুটি জেলার নতুন তারিখ জানানো হবে।

বুধবার (১৬ জুলাই) রাতে খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানান, সারা দেশে মাসব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবেই গোপালগঞ্জ সফর ছিল পূর্বপরিকল্পিত। যথাযথভাবে প্রশাসনকে অবহিত করে এবং নিরাপত্তার বিষয়ে নিশ্চিত হয়েই সেখানে যাত্রা করা হয়েছিল। কিন্তু ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও মুজিববাদী গোষ্ঠী পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।

আরও পড়ুন  গোপালগঞ্জে হামলার প্রতিবাদে মশাল মিছিল ও দেশব্যাপী ব্লকেড কর্মসূচির ডাক এনসিপির