ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

নিজ বাসা থেকে মার্কিন তারকা দম্পতির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • / 550

ছবি সংগৃহীত

লস অ্যাঞ্জেলেসে নিজ বাসায় নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে ‘আমেরিকান আইডল’ খ্যাত সংগীত তত্ত্বাবধায়ক রবিন কে এবং তার স্বামী, সঙ্গীতশিল্পী থমাস ডেলুকাকে। পুলিশের দাবি, বাসার আলাদা দুটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

গত ১৪ জুলাই, ক্যালিফোর্নিয়ার এনসিনো এলাকায় তাদের বাসার ভেতর এই জোড়া খুনের ঘটনা ঘটে। লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের (এলএপিডি) তদন্ত কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন  চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ৬ দফা দাবিতে শহীদ মিনারে অবস্থান

মার্কিন গণমাধ্যম টিএমজেড-এর বরাতে জানা গেছে, আইনপ্রয়োগকারী সংস্থা ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি এবং বাড়ি থেকে কোনো মূল্যবান জিনিসপত্রও খোয়া যায়নি, যা ডাকাতির সম্ভাবনা নাকচ করে দিচ্ছে।

সূত্রে জানা যায়, গত সপ্তাহেই ৯১১-এ একটি ফোন কল এসেছিল। caller দাবি করে যে, এলএপিডির একটি হেলিকপ্টার তাদের বাসার ওপর দিয়ে টহল দিচ্ছিল এবং সন্দেহভাজন কাউকে দেখেছে। তবে পুলিশের পৌঁছার আগেই ওই ব্যক্তি ঘটনাস্থল ত্যাগ করে।

পুলিশ জানায়, মূল দরজায় রক্তের দাগ দেখতে পেয়ে জানালা ভেঙে ঘরে প্রবেশ করে তারা। ভেতরে গুলিবিদ্ধ অবস্থায় রবিন ও থমাসের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলেই তাদের মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় এখনো কোনো হেফাজত হয়নি এবং তদন্ত চলছে জোড়া খুন হিসেবে।

এর আগে গত ১০ জুলাইও ওই বাসায় পুলিশ গিয়েছিল। কারণ, একজন অজ্ঞাতনামা ব্যক্তিকে বাড়িতে ঢুকতে দেখা গিয়েছিল এবং ধারণা করা হয় তার কাছে অস্ত্র ছিল। তখন প্রতিবেশীরা জানান, তারা কাউকে লাফিয়ে পালাতে দেখেছেন। কিন্তু পুলিশ কাউকে খুঁজে পায়নি। তদন্তকারীরা বলছেন, এই পুরোনো ঘটনাটির সঙ্গে খুনের কোনো সংযোগ আছে কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে।

প্রতিবেশীদের ভাষ্যমতে, গত চার দিন ধরে তারকা দম্পতির কোনো খোঁজ মেলেনি।

প্রসঙ্গত, রবিন কে ‘আমেরিকান আইডল’-এর অন্তত ১৫টি সিজনে সংগীত তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেছেন। এছাড়াও ‘লিপ সিঙ্ক ব্যাটল’সহ একাধিক জনপ্রিয় শোয়ে সংগীত তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেছেন তিনি। এ জন্য তিনি একাধিক ‘গিল্ড অব মিউজিক সুপারভাইজারস অ্যাওয়ার্ড’ অর্জন করেন।

নিউজটি শেয়ার করুন

নিজ বাসা থেকে মার্কিন তারকা দম্পতির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

আপডেট সময় ০২:৩৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

লস অ্যাঞ্জেলেসে নিজ বাসায় নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে ‘আমেরিকান আইডল’ খ্যাত সংগীত তত্ত্বাবধায়ক রবিন কে এবং তার স্বামী, সঙ্গীতশিল্পী থমাস ডেলুকাকে। পুলিশের দাবি, বাসার আলাদা দুটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

গত ১৪ জুলাই, ক্যালিফোর্নিয়ার এনসিনো এলাকায় তাদের বাসার ভেতর এই জোড়া খুনের ঘটনা ঘটে। লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের (এলএপিডি) তদন্ত কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন  তারেক রহমানসহ আটজন ঘুষ মামলায় পেলেন বেকসুর খালাস