ঢাকা ১১:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
সৌদি আরবে নিহত নুরুল হকের পরিবার পেলেন ক্ষতিপূরণ বিচ্ছেদের পর নতুন রূপে শেহতাজ রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী নৌপরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান যুক্তরাষ্ট্রের ওপর আস্থা কমছে নেতানিয়াহুর, খুঁজছেন নতুন মিত্র সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার ববি হাজ্জাজের নিজ সন্তানের জন্য হলেও ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, তথ্যের ঘাটতি ছিল মিডিয়ায় আমাকে টার্গেট করা হয়েছে, বললেন ইশরাক
বলিউড তারকার উপর হামলা

সাইফ আলী খানের ওপর হামলা: আহত অবস্থায় হাসপাতালে, নিরাপদে কারিনা 

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • / 452

ছবি সংগৃহীত

বলিউড অভিনেতা সাইফ আলী খান দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়ে বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার গভীর রাতে বান্দ্রার বাড়িতে একদল দুর্বৃত্ত ঢুকে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত আনুমানিক আড়াইটার দিকে ঘটনাটি ঘটে। দুর্বৃত্তরা প্রথমে গৃহকর্মীদের হুমকি দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। সাইফ আলী খান তখন তাদের বাধা দিতে গেলে তাকে ছুরি দিয়ে একাধিকবার আঘাত করা হয়। পরিবারের অন্য সদস্য স্ত্রী কারিনা কাপুর খান এবং দুই সন্তান তৈমুর ও জাহাঙ্গীর সেই সময় নিরাপদে ছিলেন।

আরও পড়ুন  আলোচনায় আগ্রহী ইরান, হামলার সিদ্ধান্তে দ্বিধায় ট্রাম্প

এ হামলার কারণ সম্পর্কে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। এটি নিছক চুরি, না কি পরিকল্পিত হামলা, তা খতিয়ে দেখতে মুম্বাই পুলিশ একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে।

সাইফের পরিবার এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। পুলিশ এ ঘটনার তদন্তে তৎপর রয়েছে।

নিউজটি শেয়ার করুন

বলিউড তারকার উপর হামলা

সাইফ আলী খানের ওপর হামলা: আহত অবস্থায় হাসপাতালে, নিরাপদে কারিনা 

আপডেট সময় ১১:১৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

বলিউড অভিনেতা সাইফ আলী খান দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়ে বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার গভীর রাতে বান্দ্রার বাড়িতে একদল দুর্বৃত্ত ঢুকে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত আনুমানিক আড়াইটার দিকে ঘটনাটি ঘটে। দুর্বৃত্তরা প্রথমে গৃহকর্মীদের হুমকি দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। সাইফ আলী খান তখন তাদের বাধা দিতে গেলে তাকে ছুরি দিয়ে একাধিকবার আঘাত করা হয়। পরিবারের অন্য সদস্য স্ত্রী কারিনা কাপুর খান এবং দুই সন্তান তৈমুর ও জাহাঙ্গীর সেই সময় নিরাপদে ছিলেন।

আরও পড়ুন  গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭, আহত ১২ জনের বেশি