ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার “মেগা-অফেনসিভ” পরিকল্পনা, সঙ্গে থাকছে ৩০,০০০ উত্তর কোরিয়ান সেনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / 711

ছবি সংগৃহীত

জার্মান সংবাদমাধ্যম Bild জানিয়েছে, রাশিয়া ২০২৫ সালের গ্রীষ্মের দ্বিতীয়ার্ধে ইউক্রেনের বিরুদ্ধে বড় ধরনের সামরিক আক্রমণের পরিকল্পনা করছে। এই আক্রমণে রুশ বাহিনীকে সহায়তা করবে উত্তর কোরিয়ার ৩০,০০০ সৈন্যের একটি বাহিনী।

রুশ জেনারেল স্টাফ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ পরিকল্পনার বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেছে।

আরও পড়ুন  ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে রাজি পুতিন, নিরস্ত্রীকরণ আলোচনাও হবে

পরিকল্পনা অনুযায়ী, যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অবস্থান আরও জোরদার করতে উত্তর কোরিয়ার সেনারা সরাসরি অংশ নেবে।

যদিও অনেক বিশ্লেষক মনে করছেন, যুদ্ধের বর্তমান পর্যায়ে বড় ধরনের আক্রমণ নয়, বরং ছোট ছোট দলভিত্তিক অভিযানের মাধ্যমেই যুদ্ধ চলছে এবং তা বিশাল ফ্রন্টজুড়ে ছড়িয়ে রয়েছে।

এই তথ্যে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ কৌশল ও আন্তর্জাতিক সহযোগিতার দিকটি নতুন করে আলোচনায় এসেছে।

নিউজটি শেয়ার করুন

রাশিয়ার “মেগা-অফেনসিভ” পরিকল্পনা, সঙ্গে থাকছে ৩০,০০০ উত্তর কোরিয়ান সেনা

আপডেট সময় ০৭:৩৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

জার্মান সংবাদমাধ্যম Bild জানিয়েছে, রাশিয়া ২০২৫ সালের গ্রীষ্মের দ্বিতীয়ার্ধে ইউক্রেনের বিরুদ্ধে বড় ধরনের সামরিক আক্রমণের পরিকল্পনা করছে। এই আক্রমণে রুশ বাহিনীকে সহায়তা করবে উত্তর কোরিয়ার ৩০,০০০ সৈন্যের একটি বাহিনী।

রুশ জেনারেল স্টাফ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ পরিকল্পনার বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেছে।

আরও পড়ুন  ৯৫টি রুশ জাহাজে নিষেধাজ্ঞা সহ তেলে সীমারোপ করলো অস্ট্রেলিয়া