ঢাকা ০৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২ নাইজেরিয়ায় তেল চুরির ভয়াবহ পরিণতি, নিহত ৪৩ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা, জানাল আবহাওয়া অফিস

শীর্ষ নেতাদের চরিত্রহননের অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৫:৫২ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / 681

ছবি: সংগৃহীতর

দেশে একের পর এক ঘটে যাওয়া হত্যাকাণ্ডে বিএনপির শীর্ষ নেতাদের নাম জড়িয়ে চরিত্রহননের অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৪ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

আরও পড়ুন  লুৎফুজ্জামান বাবর-হাসনাত আবদুল্লাহর অনন্য রেকর্ড

মির্জা ফখরুল বলেন, “একটি পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপির শীর্ষ নেতৃত্বের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা চলছে। মিটফোর্ডে সাম্প্রতিক হত্যাকাণ্ডটি রাজনৈতিক উদ্দেশ্যে সংঘটিত হয়েছে কি না, তা নিয়ে সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে।”

তিনি অভিযোগ করেন, সরকার দায়িত্বে না থাকা একটি দলের মিছিল, স্লোগান এবং তা ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলা দেখে মনে হয়, দেশে আবারও ফ্যাসিবাদের চর্চা শুরু হয়েছে। “যে পদ্ধতিতে স্লোগান দেওয়া হয়েছে, তাতে জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে,” বলেন তিনি।

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে কিনা, এমন প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব বলেন, “গুটিকয়েক রাজনৈতিক দলের স্বার্থ রক্ষায় যদি নির্বাচন বিলম্বিত করার চক্রান্ত চলতে থাকে, তবে তা দেশের জন্য ভয়াবহ হবে। আমরা এই ধরনের কোনো ষড়যন্ত্র হতে দেবো না। ফ্যাসিবাদের ছায়া প্রতিরোধ করতে জনগণকে সাথে নিয়ে রুখে দাঁড়াবো।”

মিটফোর্ড হত্যাকাণ্ড নিয়ে বিএনপির পক্ষ থেকে একটি তদন্ত ও তথ্যানুসন্ধানী কমিটি গঠন করা হচ্ছে বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, “সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে তা জনসম্মুখে প্রকাশ করা হবে। ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি আমরা সোহাগ হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “দেশবাসী এখন পরিবর্তন চায়। গণতন্ত্রের পথে ফিরে আসতে হলে এই ধরনের হত্যাকাণ্ড ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও বিচার অত্যাবশ্যক।”

সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র নেতারাও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

শীর্ষ নেতাদের চরিত্রহননের অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল

আপডেট সময় ০১:০৫:৫২ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

দেশে একের পর এক ঘটে যাওয়া হত্যাকাণ্ডে বিএনপির শীর্ষ নেতাদের নাম জড়িয়ে চরিত্রহননের অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৪ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

আরও পড়ুন  সুস্থতার পথে মির্জা আব্বাস