ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

গণতন্ত্রকে বিপথে নিতে সংস্কারের নামে সূক্ষ্ম কারচুপি চলছে: ১২ দলীয় জোট প্রধান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২০:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / 524

ছবি সংগৃহীত

সাবেক মন্ত্রী ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেছেন, “গণতন্ত্রের সংগ্রামকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সংস্কারের নামে এক ধরনের সূক্ষ্ম কারচুপি চলছে। এ ধরনের ঘৃণ্য তৎপরতা কখনোই সফল হবে না। কোনো অপশক্তি আমাদের জাতীয় ঐক্য বিনষ্ট করতে পারবে না।”

শনিবার (১২ জুলাই) পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত সমকালীন রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচন বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  সংসদেই নির্ধারিত হবে সংবিধান সংস্কার পরিষদের ভবিষ্যৎ: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, “সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সংসদ সদস্য নির্বাচনের একটি প্রস্তাবনা এসেছে। আমি সেটিকে এক কথায় উড়িয়ে দিতে চাই না। তবে এটি একটি অপরিকল্পিত প্রস্তাব। এ ধরনের পদ্ধতি গ্রহণের বিষয়ে আলোচনা করতে হলে পরবর্তী সংসদে বিষয়টি উপস্থাপন করা যেতে পারে। এখনই কোনো তাড়াহুড়া করে এক্সপেরিমেন্টে যাওয়া উচিত হবে না।”

মোস্তফা জামাল হায়দার আরও বলেন, “আমরা মাঠের আন্দোলনে যেমন ঐক্যবদ্ধ ছিলাম, তেমনি আগামী নির্বাচনেও ঐক্যবদ্ধ থাকব। দেশপ্রেমিক ও গণতান্ত্রিক সকল শক্তিকে নিয়ে আমরা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ১২ দলীয় জোট হিসেবে নির্বাচনে অংশ নেব।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি খালেকুজ্জামান মাস্টার। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আরিফুর রহমান টুবুল।

সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য এলিজা জামান, বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব আমিনুল ইসলাম, জেলা বিএনপির সদস্য আবুল কালাম আজাদ আকনসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

নেতারা বলেন, দেশের গণতন্ত্র, জনগণের ভোটাধিকার ও সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনই একমাত্র পথ। সরকারবিরোধী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে নামার আহ্বান জানান তারা।

এসময় স্থানীয় নেতাকর্মীরা জাতীয় ও স্থানীয় রাজনীতির নানা দিক তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির বিষয়ে মতবিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন

গণতন্ত্রকে বিপথে নিতে সংস্কারের নামে সূক্ষ্ম কারচুপি চলছে: ১২ দলীয় জোট প্রধান

আপডেট সময় ০৬:২০:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

সাবেক মন্ত্রী ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেছেন, “গণতন্ত্রের সংগ্রামকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সংস্কারের নামে এক ধরনের সূক্ষ্ম কারচুপি চলছে। এ ধরনের ঘৃণ্য তৎপরতা কখনোই সফল হবে না। কোনো অপশক্তি আমাদের জাতীয় ঐক্য বিনষ্ট করতে পারবে না।”

শনিবার (১২ জুলাই) পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত সমকালীন রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচন বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  নারীদের ওপর হামলা-হয়রানির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আখতারের