ঢাকা ০৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ছাত্রদলের পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন রিজভী সাংবাদিকের লেখায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান ক্ষতিগ্রস্ত না হয়: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে দুই সপ্তাহের মধ্যে: প্রতিমন্ত্রী অমিত জন্মের ১০০ বছরে উত্তম কুমার, দুই বাংলার দর্শকের ভালোবাসায় অমর মহানায়ক বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে, তারিখ ঘোষণা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তির নির্দেশ তাবলিগ জামাতের মাওলানা এহসানুল হক আর নেই বৃষ্টির ফোঁটা থেকেই বিদ্যুৎ! নতুন সম্ভাবনা দেখছেন গবেষকরা

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩১:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / 1068

ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আরও পড়ুন  সুনামগঞ্জ সীমান্তে ৫৪ লাখ টাকার ট্রাকভর্তি ভারতীয় ফুচকা জব্দ

শনিবার সকাল থেকে পরিচালিত এ অভিযানে অংশ নেয় বিজিবি-৬০ ব্যাটালিয়নের একটি দল। অভিযান পরিচালনা করেন ৬০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী কয়েকটি স্থানে একযোগে অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।

উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে মোবাইল ফোনের ডিসপ্লে, বিদেশি সিগারেট, জিরা এবং বিভিন্ন ধরনের ভারতীয় ওষুধ। জব্দকৃত এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ৪ কোটি ৭২ লাখ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।

লে. কর্নেল জিয়াউর রহমান জানান, এসব পণ্য কৌশলে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আনার চেষ্টা চলছিল। তবে সময়মতো সঠিক পদক্ষেপ নেওয়ায় তা আটক করা সম্ভব হয়েছে। চোরাকারবারিরা পালিয়ে গেলেও তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রচেষ্টা চলছে বলে জানান তিনি।

জব্দ করা সব পণ্য আইনানুগ প্রক্রিয়ায় আখাউড়া কাস্টমসে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে চোরাচালান রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। দেশীয় অর্থনীতিকে চোরাচালানমুক্ত রাখতে বিজিবি সবসময় সজাগ রয়েছে এবং ভবিষ্যতেও এমন অভিযান আরও জোরদার করা হবে।

নিউজটি শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

আপডেট সময় ০৫:৩১:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আরও পড়ুন  ব্রাহ্মণবাড়িয়া নিয়ে বক্তব্যে দুঃখ প্রকাশ হাসনাতের