ঢাকা ০১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

নির্বাচনে সুষ্ঠুতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: উপ-প্রেস সচিব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / 570

ছবি সংগৃহীত

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, “আগের তিনটি নির্বাচন ছিল প্রকৃত অর্থে নির্বাচন নয়। সেগুলোতে জনগণের অংশগ্রহণ ছিল না, তবে সে বিষয়ে আমরা এখন চিন্তিত নই। আগামীর নির্বাচন যাতে সুষ্ঠু হয়, তা নিশ্চিত করা হবে।”

আরও পড়ুন  নির্বাচন নির্ধারিত সময়েই হবে, একদিনও দেরি নয়: প্রেস সচিব

শনিবার (১২ জুলাই) সকালে রাজশাহীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় গণমাধ্যমকর্মীরা নির্বাচনী পরিবেশে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার দাবি জানান।

সভায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র অ্যাসিসট্যান্ট প্রেস সেক্রেটারি ফয়েজ আহম্মদ, অ্যাসিসট্যান্ট প্রেস সেক্রেটারি শুচিস্মিতা, রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার, উপ-প্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

আবুল কালাম আজাদ বলেন, “আগামী জাতীয় নির্বাচনের আগে যেকোনো মূল্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো হবে। প্রায় ৪৭ হাজার ভোটকেন্দ্রে নির্বাচন হবে, সব কেন্দ্রে পুলিশ মোতায়েন সম্ভব না হলেও প্রতিটি কেন্দ্রে আনসার সদস্য রাখা হবে।”

গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, “সরকার সাংবাদিকদের বিরুদ্ধে কোনো পক্ষপাতদুষ্ট অবস্থান নেয় না। কেউ যেন রাজনৈতিক হয়রানির শিকার না হন, প্রশাসন তা নিশ্চিত করবে। সাংবাদিকরা যেকোনো অনিয়ম চোখে পড়লে নির্ভয়ে রিপোর্ট করবেন।”

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন বলেন, “গত ১৫ বছরে ৬১ জন সাংবাদিককে হারিয়েছি। গণআন্দোলনেও প্রাণ হারিয়েছেন ৬ জন। এখনো সাগর-রুনির হত্যার বিচার হয়নি। মিডিয়ায় লেভেল প্লেয়িং ফিল্ড প্রয়োজন। মফস্বলের সাংবাদিকদের নির্দিষ্ট বিট না থাকলেও তারা সব ক্ষেত্রেই কাজ করেন, কিন্তু সে অনুপাতে তাদের মূল্যায়ন করা হয় না।”

গ্লোবাল প্রেস ফ্রিডম সূচকে দেশের পিছিয়ে পড়া প্রসঙ্গে উপ-প্রেস সচিব বলেন, “গত এক বছরে ১৬ ধাপ অগ্রগতি হয়েছে। সাংবাদিক হয়রানির অভিযোগে বহুল আলোচিত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করা হয়েছে। নতুন করে আনা সাইবার সিকিউরিটি অ্যাক্টও প্রত্যাহার করা হয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে থাকা হয়রানিমূলক মামলাগুলোও তুলে নেওয়া হয়েছে। বন্ধ হয়ে যাওয়া গণমাধ্যমগুলোর মধ্যে ২-১টি ইতোমধ্যে আবার প্রকাশনা শুরু করেছে।”

তিনি আশাবাদ ব্যক্ত করেন, “মিডিয়ার স্বাধীনতা রক্ষা এবং একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”

নিউজটি শেয়ার করুন

নির্বাচনে সুষ্ঠুতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: উপ-প্রেস সচিব

আপডেট সময় ০৫:২৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, “আগের তিনটি নির্বাচন ছিল প্রকৃত অর্থে নির্বাচন নয়। সেগুলোতে জনগণের অংশগ্রহণ ছিল না, তবে সে বিষয়ে আমরা এখন চিন্তিত নই। আগামীর নির্বাচন যাতে সুষ্ঠু হয়, তা নিশ্চিত করা হবে।”

আরও পড়ুন  ঢাকা ১: বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন আশফাক